editor
প্রকাশিত: 5:23 PM, August 30, 2021

শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের জন্মাষ্টমী পালন
সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, জাতির পিতার বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক সুখী, সুন্দর সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ৩০ লক্ষ শহীদ আত্মত্যাগ করেছেন এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতার মূলমন্ত্রই ছিল একটি সুখী সমৃদ্ধ শান্তির অসাম্প্রদায়িক বাংলাদেশ। আজ বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করতে সক্ষম হয়েছে। একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দের সাথে উদযাপন করছে।
তিনি সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখরায় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ শ্রীহট্ট কর্তৃক আয়োজিত জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও স্বাস্থ্য সুরক্ষা উপহার সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুসেন্দ্র চন্দ্র নম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোতি মোহন বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এপেক্সিয়ান চন্দন দাস, অনিরুদ্ধ বিশ্বাস, পুলিন রায়, নিবেশ বিশ্বাস, সঞ্জয় চক্রবর্তী, অরুন কুমার বিশ্বাস, মাহিম বিশ্বাস, ক্ষিতিশ সরকার, রাখাল সরকার, নেহার রঞ্জন রায়, সজল সরকার, কার্তিক বিশ্বাস, তপন দাস, দিলীপ কুমার রায়, লক্ষণ রায় কাজল, গুণমণি বিশ্বাস, মনমোহন সরকার, সুনিল কুমার দে, বাসন্তী নদী, লাভলী সরকার প্রমুখ। অনুষ্ঠানে কীর্ত্তন পরিচালনা করেন কীর্ত্তনীয়া প্রকাশ বিশ্বাস ও তার দল। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/৩০/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১