editor
প্রকাশিত: 5:46 PM, May 26, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেট-তামাবিল সড়কে আবারও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। এবার ব্যাটারিচালিত টমটম ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে একজনের। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
ঘটনাটি বুধবার (২৬ মে) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর দরবস্ত এলাকার বারইকান্দি নামক স্থানে ঘটেছে।গুরুতর আহত ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর দরবস্ত এলাকার বারইকান্দি নামক স্থানে ব্যাটারিচালিত একটি টমটম ও একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় দুই গাড়ির ৭ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম ইমাম উদ্দিন (৪৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার বরহাল লাফনাউট এলাকার সফর আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।এদিকে, বাকি আহত ৬ জনের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ