editor
প্রকাশিত: 3:09 PM, July 5, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারঘোষিত কঠোর লকডাউন এবং ঈদুল আজহা উপলক্ষে সিলেটে সাশ্রয়ী মূল্যে তিনটি খাদ্য পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার (৫ জুলাই) সকাল থেকে জরুরি সেবা হিসেবে ৬টি ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পমূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করার কথা থাকলেও সিলেটে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়নি দুপুর পর্যন্ত। টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম আগামী ২৯ জুলাই পযর্ন্ত চলবে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট টিসিবি কর্মকর্তা ইসমাইল মজুমদার। তিনি বলেন, ট্রাকে মাল লোড করা হচ্ছে। সিলেটের ৬টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা হবে সোমবার বিকেল থেকে। তবে কোন কোন পয়েন্টে বিক্রি করা হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন সিদ্ধান্ত হয়নি। এবারের টিসিবির ট্রাকে থাকবে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল। প্রতিকেজি চিনি ও ডাল বিক্রি করা হবে ৫৫ টাকায় ও সয়াবিন তেল বিক্রি করা হবে লিটার প্রতি ১শত টাকা করে। করোনায় সাধারণ ভোক্তাদের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করার লক্ষ্যে এ কার্যক্রম শুরু হচ্ছে। ঈদ-উল-আযহার ছুটি ব্যতিত ২৯ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম।
জানা যায়, ডিলারদের বিক্রির জন্য নির্ধারিত স্থান ছাড়া বিক্রি করলে তার ট্রাকসেল বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করে ডিলালশিপ বাতিল করা হবে। বিভাগীয় শহরে টিসিবির ডিলারদের মাধ্যমে ট্রাকসেল সম্ভব না হলে টিসিবি নিজস্ব ব্যবস্থাপনায় ভ্রাম্যমাণ ট্রাকসেল পরিচালনা করবে। প্রত্যেক ডিলার একদিনের বেশি পণ্য নিতে পারবে না। তবে এবার ভ্রাম্যমাণ ট্রাকসেল ডিলারদের একদিনের বরাদ্দ আগের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি। বেশি বরাদ্দ দেওয়া ও সরবরাহ করার জন্য টিসিবি আঞ্চলিক কার্যালয় ও ক্যাম্প অফিস প্রধানদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এদিকে টিসিবি পণ্য বিক্রি করতে ডিলারদের ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ