editor
প্রকাশিত: 4:24 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক
মুজিববর্ষ এবং বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।কুয়েতের মিসিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বয়সের ভিত্তিতে চার থেকে সাত বছর পর্যন্ত অংকনের বিষয় বাংলাদেশের গ্রাম, আট থেকে ১০ বছর পর্যন্ত অংকনের বিষয় বঙ্গবন্ধু, ১১ থেকে ১৪ বছর পর্যন্ত অংকনের বিষয় মুক্তিযুদ্ধ এবং ১৫ বছর পর্যন্ত বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামের ওপর চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধনকালে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, আমাদের স্বাধীনতা অর্জন এটি আমাদের জন্য গৌরবের বিষয়।আমাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের জানাতে হবে।সবশেষে চিত্রাংকন প্রতিযোগিতায় রাষ্ট্রদূত বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ, শ্রম কাউন্সিলর মোহাম্মদ আবুল হোসেন, পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলামসহ শিশু-কিশোরদের অভিভাবক, কুয়েত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দসহ বাংলাদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
7 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
1 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
3 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
3 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
5 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
7 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়