editor

প্রকাশিত: 12:40 PM, July 26, 2021

বালাগঞ্জে পথসভায় নানক: হাবিব সব সময় এলাকার উন্নয়নের চিন্তা করেন

বালাগঞ্জে পথসভায় নানক: হাবিব সব সময় এলাকার উন্নয়নের চিন্তা করেন

বালাগঞ্জ প্রতিনিধি::
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন- হাবিুর রহমান হাবিব সবসময় এলাকার উন্নয়নের কথা চিন্তা করে তার স্বপ্ন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ফেঞ্চুগঞ্জ এলাকার উন্নয়ন করা। তিনি বলেন হাবিব নির্বাচিত হলে বালাগঞ্জ কুশিয়ারা নদী, বড়বাঘা নদীর উপর সেতু নির্মাণ করা হবে। খসরুপুর বালাগঞ্জ সড়কের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করলে উন্নয়নের দায়িত্ব আমি নিলাম। এই এলাকার উন্নয়ন কীভাবে হবে সেই দ্বায়িত্ব আমাদের। তিনি আগামী ২৮ জুলাই সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে রায় দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

এডভোকেট জাহাঙ্গীর কবির নানক রোববার (২৫ জুলাই) বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরে ডি এন উচ্চ বিদ্যালয় মাঠে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পথসভায় তিনি বলেন, আওয়ামীলীগের ২৫ জন প্রার্থীর মধ্যে হাবিবুর রহমান হাবিবকে প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবিবুর রহমান হাবিবকে অনেক আদর করেন তাই তাকে মনোনয়ন দেয়ার উদ্দেশ্য হচ্ছে একজন উদীয়মান যুবক সে কাজ করতে পারবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়ার পরিচালনায় পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহউর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জগদীশ দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, এডভোকেট রঞ্জিত সরকার, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মবশ্বির আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, মুক্তিযুদ্ধা বিষয় সম্পাদক কবির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাকির আহমদ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়া, বদরুল ইসলাম জাহাঙ্গীর, এডভোকেট জুয়েল আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রফিকুল আলম, জুনেদ আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আলাল মিয়া, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আব্দুল আহাদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগ নেতা গোলাম মোস্তফা বাচ্চু, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৬/জুলাই/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ