editor
প্রকাশিত: 4:29 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক
পশ্চিম এশিয়ার দেশ কুয়েত। দেশটির মোট আয়তন ১৭ হাজার ৮২০ বর্গকিলোমিটার। সৌদি ও ইরাক বর্ডার ঘেঁষে অফরা, আবদালি ও জাহারা অঞ্চলজুড়ে বিশাল বিস্তৃত মরু অঞ্চল। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ অন্যতম ধনী দেশ কুয়েত।
সবুজ শাকসবজি ও ফলমূলের ব্যাপক চাহিদা থাকায় বাহিরের দেশ হতে আমদানি করতে হয় তাদের। প্রত্যেক বাজেটে কৃষি খাতে উৎপাদন ও উন্নয়নের জন্য অগ্রাধিকার দেয়া হয়। অসংখ্য বালাদেশি দেশটির অফরা, আবদালি ও জাহারা অঞ্চলে কৃষিকাজে কর্মরত। বাংলাদেশিদের হাতের ছোঁয়ায় কুয়েতের মরু অঞ্চল আজ সবুজের সমারোহ।
বাংলাদেশিরা ধৈর্য, মেধা, পরিশ্রম দিয়ে দেশি-বিদেশি নানাজাতের শাকসবজি ও ফল-মূল ফলায়। এখান হতে উৎপাদিত ফসল কুয়েত সেন্ট্রাল সবজি মার্কেটে ও সুপার সপগুলোতে বিক্রি করা হয়। অনেক বাংলাদেশি স্থানীয় কুয়েতিদের থেকে মাজরাগুলো ইজারা নিয়ে শ্রমিক দিয়ে কাজ করান।
মাজরায় কৃষিকাজে জড়িত এক বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ নাসির বলেন, আমরা এখানে টমেটো, বেগুন, লাল শাক, ধনিয়া, মুলা, ফুলকপি, বাঁধাকপি, পুদিনা পাতা, কলমি শাক, কুমড়াসহ নানা জাতের দেশি-বিদেশি শাক ও সবজির চাষাবাদ করি। যারা দৈনিক হিসেবে কাজ করেন তাদের ৮ দিনার থেকে ১০ দিনার হাজিরা। আমরা যারা কোম্পানির ভিসার লোক তাদের বেতন শুরু ৮০ দিনার থেকে ১৫০ দিনার পর্যন্ত। থাকা খাওয়া মালিক বহন করে। সব কিছু মিলিয়ে কোনোরকমে চলে যায় সংসার।
শীতের মৌসুমে কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে কুয়েতিরা প্রতি সপ্তাহে পরিবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসে। এছাড়া বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরাও ঘুরতে আসেন; তারা ঘুরে বেড়ান এক মাজরা থেকে আরেক মাজরায়।
2 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন
5 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে
5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা
2 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার
8 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল
7 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত
2 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী
1 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 8