editor
প্রকাশিত: 4:10 PM, August 15, 2021
সিলেট নগরীর ২৭নম্বর ওয়ার্ডের পাঠানপাড়াস্থ জহির-তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। রবিবার (১৫ আগস্ট) দিবসটিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছিতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সিসিকের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য মো. আজম খান। বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল কাইয়ূমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অরবিন্দ ভট্টাচার্য এবং ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এডহক কমিটির সদস্য মো. ছয়েফ খান।
বক্তব্য রাখেন শিক্ষক শিপ্রা রানী রায়, বিধান রঞ্জন ধর, কামরুন নাহার শাপলা, ডালিয়া শাহানা, স্বপ্না রানী পাল, দিপংকর রায়, শামছুল হুদা, দিপ্তা রানী দে, প্রশান্ত কুমার পাল, মাছুম আহমদ, মোশাররফ হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আজীবন সাধারণ মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করেছিল। এ মহান নেতাকে হত্যা করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুতে দিতে চেয়েছিল স্বাধীনতার পরাজিত শক্তিরা। কিন্তু তারা সফল হয়নি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন অতিথি এবং শিক্ষকবৃন্দ।-বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১