editor
প্রকাশিত: 8:07 PM, August 26, 2021

মাগলাবাজারে নির্বাচনী সভা যদি যোগ্য প্রার্থী হই তবে আপনারা মূল্যায়ন করবেন শফি আহমদ চৌধুরী
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, এই আসনের উপ-নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন, তাঁদের মধ্যে আমি যদি যোগ্য হই, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর জন্য কিছু করে থাকি তবে আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে আপনারা আমাকে মূল্যায়ন করবেন। একটি বিয়ের অনুষ্ঠান হলেও উভয় পক্ষ পাত্র এবং পাত্রীর যোগ্যতা মূল্যায়ন করেন। নির্বাচন হচ্ছে সেরকম একটি অনুষ্ঠান। এখানেও যোগ্যতার মাপকাঠিতে ভোটাররা একজন যোগ্য প্রার্থী নির্বাচন করে থাকেন। আমি বিগত তিন যুগ ধরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জবাসীর পাশে রয়েছি। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছি। একটি কাজ আমার বাকি রয়েছে, আর সেটি হচ্ছে এই অঞ্চলের ঘরে ঘরে গ্যাসের সুবিধা পৌছে দেওয়া। মা বোনেরা অনেক কষ্ট করে রান্নার কাজ করেন। এছাড়া বৃক্ষনিধনের বিষয়টিও এর সাথে জড়িত। ইনশাআল্লাহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর এই কষ্ট লাঘব হবে। জীবনের শেষ নির্বাচন উল্লেখ্য করে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দলমতের উর্ধ্বে উঠে তাঁকে মটর গাড়ি (কার) মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) আলহাজ্ব শফি আহমদ চৌধুরী দক্ষিণ সুরমার মোগলাবাজারে এক নির্বাচনী সভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। এর আগে তিনি জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজার, হাজীগঞ্জ বাজার এবং দাঊদপুর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করেন। রাতে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নে এবং দক্ষিণ সুরমার লালাবাজারে আরো দুটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১