editor
প্রকাশিত: 5:10 PM, September 1, 2021
নিজস্বন প্রতিবেদক
সিলেটসহ দেশের তিন বিমানবন্দরে দ্রুত র্যাপিড পিসিআর টেস্ট স্থাপনের দাবি জানিয়েছেন দেশে আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীদের সংগঠন প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যন আহমেদ রিয়াজ। এর আগে গত ২২ আগস্ট একই দাবিতে সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন করে সংগঠনটি।
লিখিত বক্তব্যে আহমেদ রিয়াজ বলেন, আমরা মানববন্ধন করার পর গণমাধ্যমের কল্যাণে বিষয়টি সরকারের নজরে আসে। কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি অবগত হওয়ার পর একমাসের মতো সময় লাগতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তার এমন বক্তব্যে আমরা হতাশ হয়েছি এবং দুঃশ্চিন্তায় রয়েছি।
তিনি বলেন, ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের ওপর থেকে সবধরণের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এমন অবস্থায় দ্রুত র্যাপিড পিসিআর টেস্টের ল্যাব স্থাপন করলে আমরা সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সুযোগ পাবো। অন্যথায় হাজার হাজার আটকে পড়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা চাকরি হারা, ভিসা হারা হয়ে চরম বিপদের সম্মুখীন হবে।
তিনি জানান, ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার ৪টি দেশ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত সরকারের সিদ্ধান্তের পর এক সপ্তাহের মধ্যে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করেছে। সেই সব দেশের আটকে পড়া সকল ভিসাধারী প্রবাসী ও ভ্রমণ ভিসায় হাজার হাজার লোক আরব আমিরাতে প্রবেশ করছে। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে র্যাপিড পিসিআর টেস্টের কোন ব্যবস্থা না থাকায় আটকে পড়া ও ভ্রমণ ভিসায় কোন বাংলাদেশি আরব আমিরাতে প্রবেশ করতে পারছেন না বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আহমেদ রিয়াজ আরও বলেন, আসছে অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক্সপো-২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশ সরকার একটি প্যাভিলিয়ান ভাড়া নিয়েছে। ২২ কোটি ব্যয়ে সেই প্যাভিলিয়ানে বঙ্গবন্ধু কর্ণানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও অপ্রতিরোধ্য বাংলাদেশকে তোলে ধরতে প্যাভিলিয়নের কাজ এগিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত সরকারও বাংলাদেশের জন্য তাদের দেশে প্রবেশ উন্মোক্ত করেছে। এখন যদি দ্রুতগতিতে আমাদের দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর ল্যাব স্থাপন করা না যায় তাহলে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বিরাট ক্ষতির সম্মুখীন হবে।
তিনি বলেন, দীর্ঘদিন থেকে বাংলাদেশীদের জন্য আরব আমিরাতের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে। এখন আটকে পড়া প্রবাসীরা যদি যথা সময়ে ফিরে যেতে না পারেন তা হলে সেই সব কর্মসংস্থানের জায়গা দখল করে নেবে এশিয়ার অন্যান্য দেশগুলোর প্রবাসীরা। বৈদেশিক মুদ্রা আহরণের মাধ্যম আটকেপড়া সকল প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের ৩টি এয়াপোর্টে দ্রুত রেপিড পিসিআর ল্যাব স্থাপন করারও দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোলাম মস্তফা, ইশতিয়াক আহমদ, আব্দুল মুহিত, এম ফেরদৌস, আব্দুল বাসিত, কয়েছ আহমদ, বদরুল হোসেন রিয়াজ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০১/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ