editor
প্রকাশিত: 9:44 PM, October 8, 2021

সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সমন্বিত সভা
কানাইঘাট প্রতিনিধি
ঐতিহ্যবাহি কানাইঘাট সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবক, পিটিএ ও ম্যানেজিং কমিটির সমন্বিত এক সভা গত বৃহস্পতিবার বিকেল ৩টায় স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সমাজসেবি শিক্ষানুরাগী ডাঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের অভিভাবকবৃন্দ উপস্থিতিতে স্কুলের শিক্ষার মান উন্নয়ন সহ সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন সহ ৫ শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিয়ে ব্যাপক আলোচনা হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন সমাজসেবি আব্দুল বাছিত চৌধুরী, দিঘীরপার পূর্ব ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত, সড়কের বাজার আমদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল মান্নান, বিশিষ্ট মুরব্বী আব্দুল আহাদ স্কুলের এডহক কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, স্কুলের সহকারী শিক্ষক আব্দুল লতিফ, আব্দুন নূর, ব্যবসায়ী ফখরুল ইসলাম চৌধুরী, আব্দুল ওয়াদুদ চৌধুরী রুহিন, সড়কের বাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ময়নুল ইসলাম, ডাক্তার নিজাম উদ্দিন, ইউপি সদস্য রমিজ উদ্দিন, ময়নুল হক, মহসিন চৌধুরী, আশিকুর রহমান, ডাঃ কিরেন্দ্র রায়, এবাদুর রহমান, আলবাবুর রহমান সহ অনেকে। শিক্ষার মান উন্নয়নে সমন্বিত সভায় উপস্থিত সবাই বলেন কানাইঘাটের মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হচ্ছে সড়কের বাজার উচ্চ বিদ্যালয়।
এখানে প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী রয়েছেন। স্কুলের সার্বিক শিক্ষার মান উন্নয়ন সহ প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, সুনাম বৃদ্ধি সহ সার্বিক পাঠদান অব্যাহতে রাখতে এলাকার সবাইকে এক সাথে কাজ করতে হবে। সভায় স্কুলের শিক্ষকরা সম্প্রতি দর্পনগর পশ্চিম এলাকার রফিকুল হক বাদী হয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়া স্কুলের ৫জন শিক্ষক সহ প্রাক্তন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরের কারনে স্কুলের পাঠদানে মারাত্মক বিঘœ ঘটছে। মামলা নিয়ে সভায় ব্যাপক আলোচনার পর বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে কি ভাবে সমাধান করা যায় এ নিয়ে সভায় ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ