editor
প্রকাশিত: 10:43 PM, January 9, 2022

তুরুকখলা হাড়িয়ারচরের বিশিষ্ট মুরব্বি আকদ্দস আলী'র ইন্তেকাল, দাফন সম্পন্ন
দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রামের প্রবীণ মুরব্বি, হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদের পিতা আকদ্দস আলী (৮০) গত ৯ জানুয়ারী রবিবার সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কন্যা, নাতি, নাতিনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজের জানাজা রবিবার বাদ আছর তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে হাফিজ মাওলানা মুফতি সুলাইমান আহমদ।
দোয়া পরিচালনা করেন তুরুকখলা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আছকর আলী। পরে পঞ্চায়েতী গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মোতায়াল্লী আলহাজ্ব আব্দুল মছব্বির, সেক্রেটারি খায়রুল ইসলাম সেলিম, বিশিষ্ট মুরব্বি হাজী মনির আলী, তবারক আলী, শুক্কুর আলী, রাসাইদ আলী, দক্ষিণ সুরমা আল ইসলার সাবেক সভাপতি এইচ এম ফয়সল, বর্তমান সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতি আনোয়ার হোসাই, হাফিজ মাহবুবুল আলম চৌধুরী, প্রবাসী আব্দুল কাইয়ুম,কামরান আহমদ, কবির আহদ, ইঞ্জিয়ার জামাল আহমদ, আব্দুল আহাদ, জুনেদ আহমদ জুবেল আহমদ সহ এলাকার মুরব্বিয়ান, রাজনিতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, ডাক্তার, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
বিভিন্ন মহলের শোক প্রকাশ
মাওলানা মুফতি সুলাইমান আহমদের পিতা ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, ফটো সাংবাদিক আব্দুল খালিকের চাচা ও প্রবীন মুরব্বি আকদ্দস আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক নূরুল হক শিপু, সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক। তারা শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, অনুরূপ শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক,
সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ উন্নয়ন কমিটির সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির