editor
প্রকাশিত: 9:44 PM, October 4, 2022

ছয় ঘণ্টা পর সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক
জনভোগান্তির ছয় ঘণ্টা পর সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটে সিলেট মহানগরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
এর আগে বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জেলার অন্যান্য এলাকা এবং সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায়, সন্ধ্যায় পিডিবি ডিভিশন-১ ও রাত ৭টা ৫০ মিনিটে পিডিবি-২ এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার দুপুর দুইটা থেকে ব্লাক আউটের কবলে পড়ে সিলেট। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে পুরো সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। একই সঙ্গে দেশের অর্ধেক এলাকা ব্ল্যাকআউটের কবলে পড়ে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, উৎপাদনের টেকনিক্যাল সমস্যার কারণে ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, বিশেষ করে উৎপাদন ৫০ হার্জের কম ৪৫ বা বেশি ৫৫ পেরোলেই উৎপাদন আনব্যালেন্সড হয়ে যায়। এ বিষয়ে পিজিসিবি সিলেটের ইনচার্জ মুস্তাকিম বিল্লাহকে মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
জাতীয় গ্রিডে বিপর্যয় হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে মঙ্গলবার দুপুর থেকেই। ফলে সিলেট বিভাগসহ দেশের অধিকাংশ স্থানে বিদ্যুৎ ছিল না। এতে করে অফিসিয়াল কাজকর্ম, হাসপাতালগুলোতে স্বাস্থ্য সেবায় বিপর্যয় নেমে আসে। অধিকাংশ প্রতিষ্ঠান জেনারেটর চালিয়ে গুরুত্বপূর্ণ কাজকর্ম স্বাভাবিক রাখেন।
এছাড়া বিদ্যুৎহীন হওয়ার কারণে সিলেটের পূজা মণ্ডপগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয় বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির কর্মকর্তারা।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির