editor
প্রকাশিত: 9:14 PM, October 16, 2021

বিয়ানীবাজারে সংখ্যালঘু দুলু চন্দ্র কর এর উপর ফের সন্ত্রাসী হামলা
বিয়ানীবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার পৌরসভাধীন ফতেহপুর গ্রামের সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বি দুলু চন্দ্র কর এর উপর ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ১৬ অক্টোবর শনিবার রাত ৮টায় পৌরসভার ফতেহপুরস্থ নিজ বাড়ির সম্মুখে এই ঘটনাটি ঘটে। হামলার শিকার দুলু চন্দ্র কর (৪১) ফতেহপুর গ্রামের নির্মল কর এর পুত্র। উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় পার্শ্ববর্তী দাসগ্রামে তার উপর অজ্ঞাত ঐ সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল।
জানা যায়, গত মাসের ৩ তারিখে দাসগ্রামে রামকৃষ্ণ মন্দির থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা ৭টায় দুলু চন্দ্র কর এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকে দুলু চন্দ্র কর প্রাণের ভয়ে আতংকিত হয়ে নিজেকে অনেকটা বাড়ির মধ্যেই গুটিয়ে রাখছেন। তাছাড়া সম্প্রতি দেশের অন্যান্য জায়গায় সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় তিনি নিজেকে আরো গুটিয়ে নিয়েছেন। ঘটনার দিন রাত ৮টার দিকে ফতেহপুরস্থ নিজ বাড়ির সামনে বের হন দুলু চন্দ্র কর। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা গত মাসে তার উপর হামলাকারী ৪/৫ জনের ঐ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করতে আসতে দেখে সে দৌড় দেয়। সন্ত্রাসীরা তার পিছু ধাওয়া করে। এসময় সন্ত্রাসীরা তাকে ঘিরে ফেলে সারা শরীরে আঘাত করে। এক পর্যায় মাটি থেকে উঠে ফের ৩/৪ মিনিট দৌড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী তার এক বন্ধুর ঘরে আশ্রয় নেয়। সন্ত্রাসীদের ভয়ে হাসপাতালে না গিয়ে ঐ বাড়িতেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। খবর পেয়ে তার পরিবার ও হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তারা থানায় গিয়ে মামলা করতে চাইলে এবারও হামলাকারী সন্ত্রাসীদের নাম পরিচয় দিতে না পারায় পুলিশ মামলা রেকর্ড করেনি।
এ ঘটনায় বিয়ানীবাজার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বিয়ানীবাজার রামকৃষ্ণ মন্দির কমিটির নেতৃবৃন্দ চরম নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে সনাক্ত করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন প্রশাসনের কাছে। দুলু চন্দ্র কর এর উপর প্রায় এক মাসের মধ্যে দুইবার সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের মাঝে চরম আতংক বিরাজ করছে। তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অরুণাভ পাল চৌধুরী মোহন বলেন, আমাদের বিয়ানীবাজারে যুগযুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। কিন্তু সম্প্রতি অজ্ঞাত কয়েকজন সন্ত্রাসী দুলু চন্দ্র কর এর উপর পরপর দুইবার হামলা চালিয়ে সেই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্ঠা করছে। আইন প্রয়োগকারী সরকারি সংস্থা গুলোর প্রতি আহবান অবিলম্বে এই দু®কৃতিকারীদের গ্রেফতার করে কঠোর ব্যবস্থা নেয়া হউক।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা ও প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ