editor
প্রকাশিত: 5:42 PM, September 20, 2024
আন্তর্জাতিক ডেস্ক: চীনের পরিষেবা বাণিজ্যের আন্তর্জাতিক মেলা সিআইএফটিআইএস-এ পাকিস্তানি ও চীনা কোম্পানির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে এ তথ্য জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, মেলায় স্বাক্ষরিত মোট ৩৫ কোটি ডলারের দুটি সমঝোতা স্মারক পাকিস্তান-চীন অর্থনৈতিক সম্পর্কের চলমান শক্তিশালীকরণকেই প্রতিফলিত করে।
মুখপাত্র বলেছেন, এই সমঝোতা স্মারকগুলো কয়েক দশক ধরে বিস্তৃত পাকিস্তান-চীন অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক গতিপথের ওপর ভিত্তি করেই হয়েছে।
বালোচ বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের শেনচেনে পাকিস্তান ব্যবসা এবং বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের ফলে একাধিক বিজনেস-টু-বিজনেস চুক্তি হয়েছে, যার মধ্যে ১৬টি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
মুখপাত্র আরও বলেন, চুক্তিগুলো মূলত পাকিস্তানের বাজারের প্রতি চীনা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটিয়েছে এবং একটি প্রধান আঞ্চলিক অংশীদার হিসেবে পাকিস্তানের ভূমিকাকে তুলে ধরেছে।
মুখপাত্র বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তান ও চীনের মধ্যে অব্যাহত সহযোগিতা পাকিস্তানে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত অগ্রগতি এবং সক্ষমতা বাড়াবে এবং পাকিস্তানের বাজারে চীনা কোম্পানিগুলোর প্রবেশাধিকারও বাড়াবে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।