editor
প্রকাশিত: 5:28 PM, September 21, 2024
সুজন চক্রবর্তী (আসাম): কাশ্মীরে ভোটের ডিউটিতে যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বিএসএফ জওয়ানদের একটি বাস।
শুক্রবার (২০ সেপ্টেম্বর ) বদগামের একটি ভোট কেন্দ্রে ভোটের ডিউটিতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
বেশ কয়েকশ ফুট নিচে পড়ে গিয়ে দুমড়ে মুচড়ে যায় বাসটি। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ বিএসএফ জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও ২৮ জন। আহতদের উদ্ধার করে বদগাম ও শ্রীনগরের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত ৬ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এই কারনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিএসএফের শীর্ষ আধিকারিকরা।
জানা যায়, শুক্রবার (২০ সেপ্টেম্বর ) বদগামের একটি ভোট কেন্দ্রে ভোটের ডিউটিতে যাচ্ছিলেন ৩৫ বিএসএফ জওয়ানরা। ব্রিল গাঁওয়ের কাছে বিএসএফ জওয়ানদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশ ও ছুটে আসে। দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ভিতর থেকে রক্তাক্ত বিএসএফ জওয়ানদের উদ্ধার করে বিভিন্ন মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বিএসএফের এক পদস্থ কর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় ৪ জওয়ান প্রাণ হারিয়েছেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।