admin

প্রকাশিত: 2:20 PM, August 9, 2026

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

8

গোলাপগঞ্জ প্রতিনিধি:

8

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মিজানুর রহমান। এদিকে তিনি দেশে না থাকায় এখন তাঁর পরিবারের ওপর নেমে এসেছে অমানুষিক নির্যাতন। বর্তমানে পুরো পরিবারটি চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মিজানুর রহমান এলাকায় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সামাজিক সংগঠন ‘গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব’-এর সহকারী সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড ও অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। এরই জের ধরে স্থানীয় একটি প্রভাবশালী সন্ত্রাসী চক্র তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। ২০২২ সাল থেকে চক্রটি তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত চাঁদাবাজি এবং তাঁকে নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার তাগিদে মিজানুর রহমান একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরলেও কোনো কার্যকর আইনি সহায়তা পাননি। অভিযুক্তদের রাজনৈতিক ও স্থানীয় প্রভাবের কারণে থানা পুলিশও তাঁদের বিরুদ্ধে মামলা বা অভিযোগ নিতে অনীহা প্রকাশ করে। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তায় সন্ত্রাসীদের তাণ্ডব আরও বেড়ে যায়। বাধ্য হয়ে একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি দেশ ত্যাগ করে বিদেশে আত্মগোপন করেন।

8

তবে মিজানুর রহমান বিদেশে চলে গেলেও রেহাই পায়নি তাঁর পরিবার। তাঁকে এলাকায় না পেয়ে সন্ত্রাসী বাহিনী এখন তাঁর ভাইয়ের ওপর অমানুষিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন চালিয়ে যাচ্ছে। প্রভাবশালী চক্রটির ভয়ে এলাকার সাধারণ মানুষও কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না।

4

এ অবস্থায় পরিবারটির সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনতিবিলম্বে এই অন্যায়ের সুষ্ঠু বিচার এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

7

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

প্রভাবশালীদের সাথে ছবি তুলে রাজনীতিতে রূপ বদল : খাদিমপাড়ায় সুবিধাবাদী ‘খোকন’কে নিয়ে বিতর্ক

8 রাজনীতি ও ব্যবসার সুবিধার্থে বহুরূপী সাজে নিজেকে জাহির করার অভিযোগ উঠেছে খাদিমপাড়ার বাসিন্দা শফিকুর রহমান খোকনের বিরুদ্ধে। তিনি খাদিমপাড়া

সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজ-তুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ

সিলেট পরিবার পরিকল্পনা দপ্তরে নিয়াজ-তুলির বিরুদ্ধে একের পর এক অভিযোগ

4 স্টাফ রিপোর্টার:: বিয়ে, বদলি-বাণিজ্য, অফিস ফাঁকি, প্রশিক্ষণে অনিয়ম, সরকারি গাড়ি-জ্বালানির অপব্যবহার থেকে শুরু করে ক্ষমতার দাপট-একটির পর একটি অভিযোগে আলোচনায়

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

ব্যবসায়ী মিজানুর রহমান প্রাণভয়ে বিদেশে, দেশে আতঙ্কে পরিবার

5 গোলাপগঞ্জ প্রতিনিধি: 6 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজিপুর এওলাটিকর গ্রামে প্রভাবশালী চক্র ও সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অন্যায়-অত্যাচারের মুখে প্রাণভয়ে

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে, সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

প্রবাসীদের শত কোটি টাকার ‘এক্সেলসিয়র সিলেট’ চাঁদাবাজদের দখলে, সালিশে অনুপুস্থিত মুন্না চক্র

5 সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র ‘এক্সেলসিয়র

সাগরদিঘীরপাড়ে আ.লীগ নেত্রী আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ

সাগরদিঘীরপাড়ে আ.লীগ নেত্রী আলিয়া ইকবাল চৌধুরীর অবাধ বিচরণ

8 সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক

জাফলং সীমান্তে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ

জাফলং সীমান্তে চোরাচালান-চাঁদাবাজির অভিযোগ

3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তের লাল মাটি এলাকায় বিজিবি ক্যাম্পের কাছাকাছি একটি শক্তিশালী চোরাচালান ও চাঁদাবাজ চক্র সক্রিয় থাকার

কালারুকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমের বিরুদ্ধে ৬ মেম্বারের অনাস্থা

কালারুকা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলমের বিরুদ্ধে ৬ মেম্বারের অনাস্থা

7 সুনামগঞ্জের ছাতক উপজেলার ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও রাজস্ব খাতের মোট ২০

সিসিক উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের দুর্নীতি ও অপকর্মের পাহাড়

সিসিক উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমানের দুর্নীতি ও অপকর্মের পাহাড়

7 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪টি ওয়ার্ডের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী এ টি এম সাইদুর রহমানের বিরুদ্ধে ঘুষবাণিজ্য, অবৈধ সম্পদ

1
8