editor
প্রকাশিত: 9:52 PM, May 4, 2021
অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতি মোকাবিলায় ভ্যাকসিন চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে চিঠি দিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের কাছে মজুত থাকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার টিকা পেতে এই চিঠি দেয়া হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন অব্যবহৃত রয়েছে। এই ভ্যাকসিন অনুদান হিসেবে পেতে চায় ঢাকা। তবে অনুদান পেলে সেখান থেকে ভ্যাকসিন কিনতেও আগ্রহী বাংলাদেশ সরকার।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত জন কেরি ঢাকা সফরে এসে ভ্যাকসিন ইস্যুতে কথা বলেন। ওই সময় জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র থেকে জুন মাসের পর বাংলাদেশ চাইলে টিকা পেতে পারে। জানা গেছে, যুক্তরাষ্ট্রে বহুল ব্যবহৃত ফাইজারের ভ্যাকসিন নিতে আগ্রহী নয় বাংলাদেশ। কারণ এই ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা সরকারের নেই।
তবে ফাইজার টিকা আনতে বেসরকারি কোনো প্রতিষ্ঠান চাইলে আনতে পারবে।
এদিকে গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, উপহার হিসেবে চীনের দেওয়া ৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ১০ই মে’র মধ্যে বাংলাদেশে পৌঁছাতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই টিকা আনার ব্যবস্থা করছে। একইদিনে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, দেশে রাশিয়ার টিকা স্পুটনিক-৫ এর জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে মে মাসের মধ্যেই এই টিকা দেশে আসার সম্ভাবনা রয়েছে।
প্রথম ধাপে ৪০ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে। সেরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন রপ্তানি বন্ধের প্রেক্ষিতে ভ্যাকসিনের বিকল্প উৎস সন্ধান করছে সরকার। গত ২৭শে এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের জানিয়েছিলেন, চীন, রাশিয়ার ভ্যাকসিন কিংবা যুক্তরাষ্ট্রের কাছে মজুত থাকা অক্সফোর্ডের ভ্যাকসিন আনার চেষ্টা চলছে। বিকল্প উৎস থেকে টিকা আনতে দুই সপ্তাহ সময় লাগতে পারে।
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের