editor

প্রকাশিত: 9:34 PM, May 7, 2021

দক্ষিণ আফ্রিকায় সিলেটি যুবকের রহস্যজনক মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সিলেটি যুবকের রহস্যজনক মৃত্যু

অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকায় গত বুধবার আরমান মিয়া নামের একজন বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আরমান মিয়াকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুলিশ উদ্ধার করলেও এটি হত্যাকাণ্ড বা আত্মহত্যা কিনা, তা নিয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে।

দেশটির জোহানেসবার্গ সংলগ্ন আলবার্টন এলাকায় বাংলাদেশের নরসিংদীর বাসিন্দা আলাউদ্দীনের দোকানে গত দুই মাস আগে চাকরি নেয় আরমান। ওই দোকানে চাকরি করার সময় গত বুধবার মধ্য রাতে বাসায় টয়লেট থেকে গলায় ফাঁস দেওয়া পা ফ্লোরের সাথে লাগানো অবস্থায় আরমান মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই আরমানের সাথে থাকা অন্যরা প্রেমঘটিত কারণে আরমান আত্মহত্যা করেছে বলে চালিয়ে দিলেও আরমান মিয়ার বাবা সোহরাব মিয়া টেলিফোনে জানান, তার দশ ছেলে-মেয়ের মধ্যে আরমান মিয়া সবার ছোট। সে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় যায়। বড় দুই ছেলে দেশে কৃষিকাজ করছে। বোনরা সবাই বিবাহিত, সংসার করছে। তাদের কোনো ধার-দেনা ছিল না। তার ছেলের সাথে দেশে কোনো মেয়ের প্রেমের সম্পর্ক আছে এটা পরিবারের কেউ জানে না। তবে ছেলে আরমান মিয়ার কেন কীভাবে মৃত্যু হলো তা নিয়ে পিতা সোহরাব মিয়া হতাশা প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে বলেন, দক্ষিণ আফ্রিকায় কেন কীভাবে মারা গেল সেটা তো দেশে থেকে কিছুই বুঝতে পারছি না।

তবে কয়েকজন বাংলাদেশি প্রবাসীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, আরমান মিয়ার সঙ্গে তার এলাকার একটি মেয়ের প্রেম সম্পর্ক ছিল। মেয়ের বয়স বেশি হওয়ায় পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। তা নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা সৃষ্টি হয়। এ হতাশা থেকেই আরমান মিয়া আত্মহত্যা করতে পারেন বলে ধারণা তাদের।

তবে আরমান মিয়ার এক আত্মীয় জানিয়েছেন, আলাউদ্দীনের দোকানে তারা দুইজন কাজ করত। আরেকজনের সাথে প্রায়ই তার কথাকাটাকাটি হতো, হয়তো কথাকাটাকাটির একপর্যায়ে আরমানকে সে খুন করে টয়লেটে লাশ ঝুলিয়ে রেখেছে। আরমান মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা।

এদিকে লাশের ময়নাতদন্তের পর আগামীকাল সেইফ বাংলাদেশি নামের একটি সংগঠনের উদ্যোগে লাশ দক্ষিণ আফ্রিকায় দাফন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীল এসএইচ মোহাম্মদ মোশাররফ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়