admin

প্রকাশিত: 11:51 AM, October 3, 2025

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় উৎসব

অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মান আমাদের জাতীয় অঙ্গীকার : খাঁন মো. রেজা-উন-নবী

প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় উৎসব

সুমন আহমদ :
নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো। মহান বিজয়া দশমীতে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট নগরীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্তরা প্রতিমার সামনে প্রণাম, আরতি ও বিজয়া শোভাযাত্রার প্রস্তুতি নিতে থাকেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নাগাদ নগরীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পর্দা নামবে এ মহোৎসবের।

এদিন নগরীর ঐতিহাসিক চাঁদনীঘাট, কুমারপাড়া, টিলাগড়, দরগাহ গেটসহ বিভিন্ন এলাকায় প্রতিমা বিসর্জনের জন্য ভক্তদের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ ভক্তরাও দেবীকে বিদায় জানাতে ভিড় জমান। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। আবেগঘন পরিবেশে ভক্তরা একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে কোলাকুলি করেন।

শারদীয় দুর্গাপূজার পাঁচ দিনজুড়ে সিলেট নগরী ছিল উৎসবমুখর। মহান ষষ্ঠী থেকে শুরু করে নবমী পর্যন্ত নগরীর প্রতিটি পূজামণ্ডপে ভক্তদের ভিড়ে মুখর ছিল পরিবেশ। সন্ধ্যার পরপরই প্রতিটি মণ্ডপে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর আরতির ধ্বনিতে ভক্তরা মাতোয়ারা হয়ে ওঠেন। নিরাপত্তার দিকটিও ছিল চোখে পড়ার মতো। জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেছেন।

সিলেট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এবছর সিলেট নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় কয়েক শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দেবীকে বিদায় জানাতে গিয়ে ভক্তরা বলেন, দুর্গা শুধু ধর্মীয় বিশ্বাসের প্রতীক নন, তিনি শক্তি, ন্যায়ের জয় আর অন্যায়ের বিনাশের প্রতীক। মা দুর্গা যেন আগামী দিনে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনেন- এ প্রার্থনা সবার। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলেও, ভক্তদের মনে এখন থেকেই শুরু হয়েছে আগামী বছরের পূজার অপেক্ষা।

এদিকে সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী বলেছেন, শারদীয় দুর্গোৎসব আবহমান বাংলার সম্মিলনের প্রতীক। এই অনুষ্ঠান ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানবকে মিলন মেলায় ঐক্যের বন্ধনে আবদ্ধ করে। সকলের মধ্যে সম্প্রীতির বোধ জাগ্রত করে, এই পূজানুষ্ঠান ধর্মীয় হলেও এর সাংস্কৃতিক গুরত্ব ধর্মীয় অপরিসীম। শারদ আয়োজন এই বাংলার সকলের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা সঞ্চার করে। এই সম্প্রীতির চেতনা আমাদের অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জাতীয় অঙ্গীকার।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর সুরমা নদীর চাঁদনী ঘাটে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর আয়োজিত সুবোধ মঞ্চে প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক সরোওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

পূজা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাস এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সুদীপ রঞ্জন সেন বাপ্পু, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ, সুব্রত দেব, কৃপেশ পাল, ঐক্য পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, অর্জুন ঘোষ, রনি পাল, মনমোহন দেবনাথ, এডভোকেট অরবিন্দু দাশ গুপ্ত রিতু, বিরেশ দেবনাথ, শৈলেন কর, অরবিন্দু দাস, রাজকুমার পাল রাজু, নন্দন চন্দ্র পাল, সুদীপ জ্যোতি এষ, রকি দেব, ডিজি রুমু, কৃষ্ণ ঘোষ, স্বপন কুমার দাস, অরুন কুমার বিশ্বাস, দিপন আচার্য্য, নিরঞ্জন চন্দ্র চন্দ, দেবল চৌধুরী, বিশ্বজিত দাস প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

গোলাপগঞ্জে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে: নজরুল ইসলাম

সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন: বাণিজ্যমন্ত্রী

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

গোয়াইনঘাটের টুকইর ভটের বাড়িতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা বুধবার

পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সিলেটে সবজির দাম কমেছে, চড়া মুরগির বাজার

সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

লালদীঘিরপাড় হকার্স মার্কেট ফাঁকা, নগরীর ফুটপাত দখল

সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

স্বপ্নের দেওয়ান বাজার ইউনিয়ন গড়তে চান বিএনপি নেতা তোফায়েল আহমদ সোহেল

সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন