editor

প্রকাশিত: 7:14 PM, December 6, 2021

সুনামগঞ্জে ২০ বছর ধরে গাছে ঝুলছে বিদ্যুতের লাইন: আতংকে এলাকাবাসী

সুনামগঞ্জে ২০ বছর ধরে গাছে ঝুলছে বিদ্যুতের লাইন: আতংকে এলাকাবাসী

সুনামগঞ্জে ২০ বছর ধরে গাছে ঝুলছে বিদ্যুতের লাইন: আতংকে এলাকাবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের পল্লীতে প্রায় ২০বছর যাবত জীবন্ত গাছের মাঝে ঝুলছে পিডিবি’র বিদ্যুতের লাইন। বৈদ্যুতিক খুঁটির বদলে জীবন্ত গাছের মাঝে টানানো বিদ্যুতের লাইন নিয়ে বর্তমানে মহাবিপদে পড়েছে এলাকাবাসী। কিন্তু তাদের এই যেন দেখার কেউ নাই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আর্সেনিকের গ্রাম গিরিশনগর। ওই গ্রামের ফায়জুর রহমানের বাড়ি থেকে শুরু করে পাশর্^বর্তী এখলাস ফরাজির পুকুরপাড় হয়ে গ্রামের আশেপাশের প্রতিটি বসতবাড়ির জীবন্ত গাছ, বাঁশ ও নড়বড়ে খুটির মাঝে টু-টুয়েন্টি বিদ্যুৎ সংযোগ লাইন দেওয়া হয়েছে। হাতের নাগালে দীর্ঘদিন যাবত ঝুলে থাকা এসব বিদ্যুতের লাইন বর্তমানে মানুষের জীবনের ঝুকি হয়ে দাড়িয়েছে। তারপরও পিডিবি’র পক্ষ থেকে এব্যাপারে আজ পর্যন্ত নেওয়া হয়নি কোন পদক্ষেপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদাসীনতার কারণে আর্সেনিকের গ্রাম গিরিশনগরে চারদিকে এখন বিদ্যুৎ আতংক বিরাজ করছে। এজন্য বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা লোকজনের দায়িত্বহীন কর্মকন্ডা দেখে নানান প্রশ্ন উঠেছে।
এব্যাপারে ভোক্তভোগী গ্রাহক এখলাস ফরাজি, ফায়জুর রহমান, সবুুজ মিয়া, ইসলাম উদ্দিনসহ আরো অনেকেই বলেন- আমাদের গিরিশনগর গ্রামে ৫০জন বৈধ মিটারধারী গ্রাহক রয়েছে। আমরা সরকারী ভ্যাটসহ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও বিদ্যুৎ লাইন নিয়ে চরম ঝুকির মাঝে আছি। যে কোন সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটতে পারে প্রাণহানীর ঘটনা। বিদ্যুৎ বিভাগের দায়িত্বে থাকা লোকজন শুধু আশ^াস দিয়ে তাদের দায় সারে। কিন্তু আমাদের এই সমস্যা তারা সমাধান করে দেয়না। ২০বছর যাবত আমরা এই সমস্যায় জর্জরিত। কিন্তু দেখার কেউ নাই।
এব্যাপারে পিডিবি’র বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ছাতকের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের বলেন- গিরিশনগন গ্রামের বিদুৎ লাইনের কি অবস্থা তা আমার জানা নেই। অফিস থেকে লোক পাঠিয়ে এব্যাপারে খোঁজ নিয়ে দেখব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির