editor
প্রকাশিত: 2:30 PM, September 8, 2021

স্ত্রী-সন্তানসহ বিশ্বনাথের ইউএনও করোনা আক্রান্ত
বিশ্বনাথ প্রতিনিধি :
স্ত্রী-সন্তানসহ করোনা আক্রান্ত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিশ্বনাথ পৌরসভার প্রশাসক সুমন চন্দ্র দাশ।
মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৩০মিনিটে মুঠোফোনে ক্ষুদে বার্তায় তার ও তার স্ত্রী-সন্তানের ‘করোনা পজিটিভ’ রিপোর্ট আসে। পরে ওই রাত সাড়ে ১২টার দিকে ‘ইউএনও বিশ্বনাথ’ নামের সরকারি অফিসিয়াল ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
আজ বুধবার সকালে ইউএনও সুমন চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত রবিবার আমার এবং আমার স্ত্রী-সন্তানের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল।
মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৩০মিনিটে আমাদের তিনজনেরই ‘করোনা পজিটিভ’ রিপোর্ট এসেছে। আমার শরীরে জ্বর, ব্যথা, সর্দি-কাশি, স্ত্রীর জ্বর, গলা ও শরীর ব্যথার সাথে স্বাদহীন অনুভূতি এবং মেয়ের জ্বর ও কাশি।
দ্রুত আরোগ্য লাভের জন্যে আমরা বিশ্বনাথবাসীসহ সকলের দোয়া/আশির্বাদ কামনা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, ‘যতটুকু জানি, ইউএনও সুমন চন্দ্র দাশ ও তার স্ত্রী ইতোমধ্যে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।
করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে তিনি ও তার স্ত্রী-সন্তান বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ