editor

প্রকাশিত: 7:12 PM, September 12, 2021

কানাইঘাট ও জকিগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

কানাইঘাট ও জকিগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ কানাইঘাট ও জকিগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেছেন। এসময় স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময়ও করেন।

শনিবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয় পৌঁছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য জয়নাল আজাদ ও সহযোগী সদস্য মুফিজুর রহমান নাহিদ।

কানাইঘাট প্রেসক্লাবের সহসভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ বলেন, পেশাগত দক্ষতা বাড়াতে জেলার পাশাপাশি উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্যে প্রশিক্ষণের আয়োজনসহ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে সিলেটের সকল উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ ও মতবিনিময় করছি।

পেশাগত দায়িত্ব পালনকালে উপজেলা পর্যায়ে কোনো প্রকৃত সংবাদকর্মী কারো দ্বারা হামলা, নির্যাতন ও মামলার শিকার হলে জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের পাশে থেকে সবধরনের সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস দেন।

জেলা প্রেসক্লাবের সাধারণ সাম্পাদক ছামির মাহমুদ বলেন, সিলেট জেলা প্রেসক্লাব সবসময় উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পাশে রয়েছে। তাদের সাথে সম্পর্ক আরো গভীর করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আরো দক্ষতা অর্জন ও সরকার প্রদত্ত সকল সুযোগ সুবিধা উপজেলা পর্যায়ে সংবাদকর্মীরা যাতে পান সেই চেষ্টা জেলা প্রেসক্লাব চালিয়ে যাচ্ছে।

সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল বলেন, জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের এই উদ্যোগ উপজেলা প্রেসক্লাবগুলোর সাথে সেতুবন্ধন তৈরি করবে। ঐক্যকে আরও শক্তিশালী করবে। আমরা সবাই মিলে সাংবাদিকতার মানোন্নয়নে একসাথে কাজ করব ইনশাল্লাহ। তিনি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে জেলা প্রেসক্লাবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পরামর্শ দেন।

জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ কানাইঘাট প্রেসক্লাব ভবনের নির্মাণকাজ পরিদর্শন ও তাদের সাথে মতবিনিময় করায় স্থানীয় সাংবাদিকরা ধন্যবাদ জানান।
এরআগে সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ জকিগঞ্জ প্রেসক্লাব পরিদর্শন করেন। এসময় জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে কিছু সুরক্ষাসামগ্রী জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের হাতে তুলে দেন।

এসময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের দশম বর্ষপূতি অন্ষ্ঠুানেও যোগদান করেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির