editor
প্রকাশিত: 4:12 PM, September 9, 2021

গোয়াইনঘাটে সিলেট সেন্ট্রাল রোটারির সোলার বিদ্যুৎ সামগ্রী প্রদান
গোয়াইনঘাট প্রতিনিধি::
নতুন প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে
:ড. বেলাল উদ্দিন আহমেদ
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮২-এর গ্রান্ড ডিজি ২১২৪৬৩২-এর সহযোগিতায় গোয়াইনঘাট উপজেলার কালাইউরা,হাইডর,লাবু এবং গহড়া গ্রামের ৬টি পরিবার ও গোয়াইনঘাট নূরানিয়া করিমিয়া কালাইউরা মাদ্রাসায় ফ্রি সোলার বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কতৃপক্ষ ও বাড়ির মালিকদের কাছে সোলার বিদ্যুৎ সরবরাহের সামগ্রীগুলো হস্তান্তর করা হয়।
গোয়াইনঘাট নূরানিয়া করিমিয়া কালাইউরা মাদ্রাসা প্রাঙ্গনে এ উপলক্ষে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান শামসুউদ্দিন সভাপতিত্বে ও ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান আহমদ রশিদ চৌধুরী পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২-এর আইপিডিজি ড. বেলাল উদ্দিন আহমেদ। সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারিয়ান হোসেন আহমদ,রোটারি ক্লাব সিলেট সাউথ এর আইপিপি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার,ইউপি সদস্য জালাল উদ্দিন বাবলু প্রমুখ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ সেক্রেটারী (২০২০/২১) রোটারিয়ান আহমদ রেজাউল করিম জুবায়ের, রোটারিয়ান কাওছার হোসাইন শাহিন,রোটারিয়ান পিপি জিয়াউল হক জিয়া, এ্যাসিসট্যান্ট গর্ভণর রোটারিয়ান এম এ রহিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. বেলাল উদ্দিন আহমেদ বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে জীবনযাত্রায় বিদ্যুৎ একটি অপরিহার্য বিষয়। সিলেট সেন্ট্রাল রোটারি ক্লাব আজ একটি শিক্ষা প্রতিষ্ঠান ও ৬টি পরিবারকে সোলার বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধে বৃদ্ধি করেছে। এর ফলে তারা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে। এগিয়ে যাবার জন্যে আমাদের নতুন প্রজন্মকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ