editor
প্রকাশিত: 7:27 PM, September 2, 2021

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের সাথে সিলেটের নেতৃবৃন্দের মতবিনিময়
জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতাদের সাথে সিলেটের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নগরীর বন্দরবাজারস্থ স্টেশন ক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী আতিকুর রহমান আতিক-কে আগামী ৪ সেপ্টেম্বর নির্বাচনে জয়ী করতে জনগণকে সাথি নিয়ে নেতাকর্মীদের নির্বাচনে মাঠে থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এসময় জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু বলেন, দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের দেশ পরিচালনার কথা এখনও মনে রেখেছে। দেশের মানুষ তার নেতৃত্বাধীন সোনালী যুগে ফিরে যেতে চায়। জাতীয় পার্টি এখন আগের যেকোনও সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। দলীয় নেতাকর্মীরা কাঁধে কাধ মিলিয়ে এক সাথে কাজ করলে নির্বাচনে জাতীয় পার্টির জয় লাভ করবে। তাই তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান (সিলেট বিভাগ), অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম) ও প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, অতিরিক্ত মহাসচিব (বরিশাল) ও প্রেসিডিয়াম সদস্য অব. মেজর রানা মোহাম্মদ সোহেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন (খোকা), আহসান রহমান আদেল এমপি, সিলেট জেলার সদস্য সচিব ওসমান আলী, বিলাল হোসেন, আহাদ চৌধুরী, আতিকুর রহমান আতিক, শাহরিয়ার আশিক, জাতীয় পার্টির জেলা সদস্য মো. আবুল কালাম আজাদ প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ