editor
প্রকাশিত: 7:52 PM, August 29, 2021

মোগলাবাজার ও জালালপুরে পথ সভা ও উঠান বৈঠক জনগণ এখন সচেতন, তারা সিদ্ধান্ত নিতে ভুল করবেন না: শফি এ চৌধুরী
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, গ্রামের মানুষ এখন অনেক সচেতন। সিদ্ধান্ত নিতে তারা কখনো ভুল করবে না। লোকজনকে ভুল বুঝিয়ে ভাওতাবাজির মাধ্যমে ভোট হরণের প্রচেষ্টা দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসী প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর জন্য দীর্ঘ তিনযুগের বেশি সময় ধরে কাজ করছি। আমার প্রতিদ্বন্দ্বি যারা তারা এই অঞ্চলের মানুষের জন্য জনকল্যাণমুখী একটি কাজও দেখাতে পারবে না। নির্বাচন এলে উড়ে উসে জুড়ে বসে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করেন। সাধারণ মানুষ এমনসব বসন্তের কোকিলদের আগামী ৪ সেপ্টেম্বর উপ নির্বাচনে নিশ্চয়ই জবাব দিবেন। শফি চৌধুরী বলেন, কেউ ব্যাংক লোন নিয়ে আবার কেউ ব্যাংক লুটপাটকারীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। উন্নয়নের কথা বলছেন। আমি এসব বিশ্বাস করি না। আমি মানুষের জন্য যা করেছি তাই বলে বেড়াই। নিশ্চয়ই সিলেট-৩ আসনের বাসিন্দারা এ বিষয়টি বিবেচনা করবেন।
তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে আসন্ন এই উপ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।
তিনি রোববার (২৯ আগস্ট) দক্ষিণ সুরমার মোগলাবাজার এর হরিণাতপুর, জালালপুর ইউনিয়নের খতিরা এবং তেতলী ইউনিয়নে কয়েকটি পথ সভা ও উঠান বৈঠকে বক্তৃতাকালে এসব কথা বলেন।
এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১