editor
প্রকাশিত: 6:20 PM, September 4, 2021
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৭০৭) এর অন্তর্ভূক্ত মোগলগাঁও ইউনিয়নের ৭০৭ সিএনজি শ্রমিকদের আয়োজনে মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যানের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ মাগরিব সুনামগঞ্জ রোডস্থ সাবিনা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৭০৭ সংগঠনের লামাকাজি ও তেমুখী শাখার সভাপতি ফরিদের সভাপতিত্বে ও গীতিকবি মো. আলাউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. হিরণ মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোগলগাঁও ইউনিয়নে আপনারা সহ সকলের মূল্যবান রায়ে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনের প্রথম সারিতে আপনারা প্রচারণার মাধ্যমে আমাকে অনেক সহযোগিতা করেছেন। আমি আশা করি আগামী নির্বাচনেও আপনারা আপনাদের মহামূল্যবান সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন। আমি আপনাদের যে কোন সমস্যার সব সময় সাথে রয়েছি এবং ভবিশ্যতেও সাথে থাকবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখছেন, নাজিম উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি খালিক আহমদ, সাবেক আহ্বায়ক আজির আলী, লামাকাজি শাখার সভাপতি সিরাজ আহমদ, শাহীন আহমদ, সাবেক সভাপতি দুদু মিয়া, আমির আলী, হাকিম আহমদ, কাওসার আহমদ, হোসেন আহমদ প্রমুক। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১