editor
প্রকাশিত: 8:38 PM, December 5, 2021
বিশ্বনাথ প্রতিনিধি :
নারী নির্যাতন মামলার এফআইআরভুক্ত অভিযুক্ত আমিনুর রহমান ও সুলতান মিয়াকে দ্রæত গ্রেপ্তারের দাবিতে শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুতে ‘সচেতন জনগণের ব্যানারে’ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের রুস্তুম আলীর পুত্র আমিনুর রহমান ও নূর মিয়ার পুত্র সুলতান মিয়া ১০ নভেম্বর সন্ধ্যা রাতে একজন নারীকে পৌর শহরের নতুন বাজারস্থ তাদের দোকানে ডেকে এনে শ্লীলতাহানি করেছে। এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ওই নারী। মামলা দায়েরের পর দীর্ঘদিন পেরিয়ে গেলে অভিযুক্তদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই তাদেরকে দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
ব্যবসায়ী সোহেল মিয়ার সভাপতিত্বে ও আবুল হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আকলুছ উদ্দিন, সংগঠক ইলিয়াস আলী, জয়নাল মিয়া, নাজিম উদ্দিন, গিয়াস উদ্দিন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে বিশ্বনাথ নতুন বাজার টিএনটি রোডস্থ দোকানে সুনামগঞ্জের ধর্মপাশার এক নারীর শ্লীলতাহানীর অভিযোগে ২১ নভেম্বর বিশ্বনাথ থানায় মামলা করেন ওই নারী (মামলা নং -১৭)। মামলায় অভিযুক্তরা হলেন, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের অলংকারী গ্রামের রুস্তুম আলীর পুত্র আমিনুর রহমান (৩৮) ও নূর মিয়ার পুত্র সুলতান মিয়া (৩৫)।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির