editor

প্রকাশিত: 8:23 PM, October 11, 2021

কোম্পানীগঞ্জে নাম বিড়ম্বনায় বিপাকে নৌকার প্রার্থী     

কোম্পানীগঞ্জে নাম বিড়ম্বনায় বিপাকে নৌকার প্রার্থী     

কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
কখনও শিবিরের রাজনীতি করিনি : ইমাদ

শিবিরের রাজনীতিতে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইকবাল হোসেন ইমাদ। তিনি দাবি করেছেন, একই ইউনিয়নের বর্নি গ্রামের মাওলানা আব্দুন নূরের পুত্র ইকবাল হোসেন ইমাদ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এর দায় আমার ওপর চাপানো হচ্ছে।

গতকাল সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন খাগাইল গ্রামের আব্দুস সালামের পুত্র মো. ইকবাল হোসেন ইমাদ। এর আগে গত রবিবার রাতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য সিলেটের ৪৫ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে শিবিরের রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়।

ইমাদ লিখিত সংবাদ সম্মেলনে আরও দাবি করেন, বিগত ২০০৩ সালে এসএসসি ও ২০০৫ সালে এইচএসসি পাস করে তিনি ২০০৭ সালে প্রবাসে পাড়ি জমান। ২০১৬ সাল পর্যন্ত তিনি ইউরোপসহ বিভিন্ন দেশে ছিলেন। দেশে ফিরে ব্যবসার পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মকা-ে নিজেকে যুক্ত করেন।

তিনি বলেন, ‘আমি ও আমার পরিবারের কোনো সদস্য জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না, এখনই নেই এবং ভবিষ্যতেও যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।’ ইকবাল হোসন ইমাদ দাবি করেন, তার নির্বাচনী প্রতিপক্ষ নৌকা প্রতীক না পেয়ে দিকভ্রান্ত হয়ে মূলত তার বিরুদ্ধে অপপ্রচার করছেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

অপপ্রচার রোধে তিনি প্রকৃত সত্য অনুসন্ধান করে প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি বিনীত আহ্বান জানান।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিম, সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক আমির আলী, দক্ষিণ রণিখাই ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নিজাম উদ্দিন, ৪নং ওযার্ড সভাপতি আব্দুল লতিব, ৬নং ওয়ার্ড সভাপতি আইন উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ, ৩ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জমসিদ আলী, ঝন্টু মিয়া, যুবলীগ নেতা শাহীন আহমদ প্রমুখ।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১১/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির