editor

প্রকাশিত: 7:14 PM, September 15, 2021

সিলেটে ৮ ভূয়া সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সিলেটে ৮ ভূয়া সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সিলেটে ৮ ভূয়া সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ৮ ভূয়া সাংবাদিক ও কথিত অনলাইন পত্রিকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এশিয়ান টিভি সিলেট অফিসের ভিডিও জার্নালিষ্ট বদরুর রহমান বাবর বাদী হয়ে বুধবার দুপুরে সিলেটের সাইবার টাইব্যুনালে এ মামলা করেন। মামলায় অননুমোদিত বেশ কয়েকটি অনলাইন পোর্টালের নাম উল্লেখ করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হল, সিলেট নগরীর উত্তর বালুচর আল ইসলাহ ১১০ নম্বর বাসার আওলাদ আলীর ছেলে মোহন আহমদ, খরাদিপাড়া আনন্দ ৮/এ বাসার রফিকুল ইসলাম বাচ্চুর স্ত্রী সৈয়দা কবিরুন নেছা, শাহপরান মোকামেরগুলের শফিক মিয়ার ছেলে রাজন আহমদ আরিয়ান, সিলেটের সমাচার ডটকম এর প্রতিবেদক তুহিনুর রহমান শাহ্জাহান, দৈনিক বিজয়ের বাণী ডটকম এর প্রতিবেদক এএইস রণি, দৈনিক ভাটি বাংলা ডটকমের সম্পাদকমন্ডলীর সভাপতি তোফায়েল আহমদ চৌধুরী, দৈনিক ভাটি বাংলা ডটকমের চেয়ারম্যান এনামুল হক (এনাম), ও দৈনিক ভাটি বাংলা ডটকমের সম্পাদক ও প্রকাশক এস এম ওয়াহিদুল ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ১নং আসামী মোহন আহমদ একজন ভুঁইফোড় সাংবাদিক। তার অপরাপর সহযোগীদের অনিবন্ধীত ও অননুমোদিত কথিত অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে সিলেটে অপসাংবাদিকতা করে আসছে। এর ধারাবাহিকতায় মোহনসহ তার সহযোগীরা সাংবাদিক বদরুর রহমান বাবরের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিকর ও মানহানিকর তথ্য প্রকাশ করে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যাতে সংক্ষুব্ধ হন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য বদরুর রহমান বাবর।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহম্মদ তাজউদ্দিন বলেন, আসামীরা পরসপর যোগসাজসে মিথ্যা ভিত্তিহীন মানহানিকর স্ট্যাটাস দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ করেছে। বুধবার দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম-এর আদালতে আমরা মামলা ফাইল করি। আদালত মামলার শুনানী শেষে তদন্তের জন্য শাহপরান থানাকে নির্দেশ দিয়েছেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির