editor
প্রকাশিত: 10:48 PM, December 30, 2021

মোবাইলে সময় না কাটিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহবান : এমপি হাবিব
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনের কার্যক্রম শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে। তিনি এদেশের মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে দেশে শিক্ষা অনেক অগ্রগতি হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বৎসরের শুরুতেই নতুন বই পৌচ্ছে দেয়া হচ্ছে। দেশের যুব সমাজকে মানব সম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমাদের সন্তানদের মোবাইলে সময় না কাটিয়ে লেখাপড়ায় মনোনিবাশ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানান। এমপি হাবিব বলেন, এ কথা সত্য যে, আমাদের কৃষি ও পতিত জমি কমে যাওয়ায় গ্রাম অঞ্চলের কাবাডি, ফুটবলসহ বিভিন্ন গ্রামীণ বিলুপ্তি পথে। তবুও আমাদের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে খেলাধুলা ও লেখাপড়ার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।
৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে হাবিবুর রহমান হাবিব এমপির সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ গর্ভনিং বডির সভাপতি আহমেদ ফারুক এর সভাপতিত্বে ও মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ সুরঞ্জিত দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, সিলেট জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক জাহেদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ সভাপতি দুলাল আহমদ, যুবলীগ নেতা নিজাম উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি হাবিবুর রহমান হাবিককে ফুল দিয়ে বরণ এবং সংবর্ধনাস্বরূপ ক্রেষ্ট প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির