admin
প্রকাশিত: 7:28 PM, June 30, 2021

২নং বরইকান্দি ইউনিয়নে করোনাকালীন (জিআর) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের হতে ১ হাজার করে ৩৭৫ জনের মধ্যে অনুদানের টাকা প্রদান করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন।
দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়নে করোনাকালীন (জিআর) মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের হতে ১ হাজার করে ৩৭৫ জনের মধ্যে অনুদানের টাকা প্রদান করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে প্রতিটি ওয়ার্ডের জনগণের হাতে এ অর্থ তুলেদেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সেলিমোর রহমান, ট্যাগ অফিসার বিজিত কুমার আচার্য, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম মাছুম, ইউপি সদস্য আশিকুর রহমান, এহসানুল হক ছানু, শরীফ আহমদ, এনাম উদ্দিন, জাবেদ আহমদ, মোঃ লয়লু মিয়া, কামাল আহমদ, সৈয়দ মুমিনুর রহমান সুমিত, মাহমুদা ইসলাম চৌধুরী, হুসনে আরা বেগম, চেয়ারম্যানের ছেলে রায়হান হোসেন, রুম্মান হোসেন, রাহাত হোসেন, ইউনিয়ন পরিষদের সহকারী মোঃ হাসিব হোসেন, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা বিপ্লব মালাকার, আসমা আক্তার রানী, আলী আহমদ প্রমূখ।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন বলেন, বরইকান্দি ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়নে রূপ নিয়েছে। এ ইউনিয়ন পরিষদে দুর্নীতির কোন স্থান নেই। সরকারের পক্ষথেকে যা বরাদ্ধ আসে সঠিক ভাবে জনগণের উন্নয়নে ব্যয় করা হয়। আগামী দিনেও বরইকান্দি ইউনিয়নের সুনাম ধরে রাখতে এই ধারা অব্যাহত থাকবে ইনশা আল্লাহ। তিনি করোনা মহামারীতে সরকার ঘোষিত সকল নিয়মনিতী, স্বাস্থ্য বিধি, মেনে চলার আহবান জানান সকলের প্রতি।
হাবিব হোসেন চেয়ারম্যান সরকারী অনুদান ৩ লক্ষ্য ৭৫ হাজার টাকা বিতরণের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও জনসাধারণের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছেন।-বিজ্ঞপ্তি
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ