editor

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২১

কানাইঘাটে ডিপজল ও ছাত্রলীগের মারুফের নেতৃত্বে বালু লুটপাট নিয়ে উত্তোজনা

কানাইঘাটে ডিপজল ও ছাত্রলীগের মারুফের নেতৃত্বে বালু লুটপাট নিয়ে উত্তোজনা

ফাইল ছবি

7

কানাইঘাট প্রতিনিধি
লকডাউন চলাকালে শ্রমিক নিয়ে জোর করে ঝুঁকিপূর্ণ বালু উত্তোলন ও পরিবহন করা নিয়ে কানাইঘাটের বীরদল এলাকায় উত্তেজনা চলছে। গতকাল সকালে এ নিয়ে এলাকার মানুষের সঙ্গে বালু লুটপাটকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বৈধ বালুমহাল না থাকার পরও গ্রামের পাশ থেকে বালু উত্তোলন করে তীরবর্তী একটি খেলার মাঠ ভরাট করা হচ্ছে। প্রতিদিন লুট করা বালু পরিবহন করা হচ্ছে। আর এতে গ্রামের মানুষ প্রতিবাদী হলে বালুখেকোরা তাদের ওপর হামলা চালিয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে বীরদল গ্রামে। কানাইঘাট উপজেলার পাশ দিয়ে সুরমা নদী বহমান। চলতি মৌসুমে কানাইঘাটের কোনো বালুমহাল প্রশাসন থেকে ইজারা দেয়া হয়নি।

জকিগঞ্জের বারহাল এলাকার নোয়াগাঁও এলাকায় একটি বালু মহাল এবার কানাইঘাটের মিজানুর রহমান ডিপজল নামের এক ব্যক্তিকে লিজ দেয়া হয়েছে। নোয়াগাঁও এলাকার সুরমার নদীর বিপরীত দিক কানাইঘাটের বড়দেশ উত্তর, উজানীপাড়াসহ কয়েকটি গ্রাম। ওই এলাকায় তীব্র নদীভাঙন থাকার কারণে স্থানীয়রা বালু উত্তোলনের পক্ষে নয়। এ কারণে লিজকৃত মহাল থেকে এখনো বালু উত্তোলন শুরু হয়নি।

3

কানাইঘাটের দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ জানিয়েছেন, তার এলাকার দক্ষিণ সর্দারীপাড়া, দলইরমাটি সহ কয়েকটি গ্রাম সুরমার ডাইকের কারণে ভাঙনের মুখে। নদীর পানি বেড়ে যেকোনো সময় তলিয়ে যেতে পারে কয়েকটি গ্রাম। ফলে ওই এলাকার লোকজন বালু উত্তোলনের পক্ষে নয়। নদীর বিপরীত পাড় নোয়াগাঁওয়ে এখনো বালু উত্তোলন শুরু হয়নি। ওই এলাকায় কোনো ড্রেজারও তার চোখে পড়েনি।

এদিকে- লিজকৃত এলাকায় বালু উত্তোলন না করলেও ইজারাদার মিজানুর রহমান ডিপজল ও তার ঘনিষ্ঠজন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আহমদের নেতৃত্বে প্রায় ৬ কিলোমিটার ভাটিতে কানাইঘাট সদরের পার্শ্ববর্তী বীরদল গ্রামের পাশে সুরমা নদীতে বালু উত্তোলন করা হচ্ছে।

ওই এলাকা সরকারের ঘোষিত কোনো বালু মহাল নেই। গত ১৫ দিন দিন ধরে নোয়াগাঁও এলাকার ইজারাদার মিজানুর রহমান ডিপজল বীরদল এলাকাকে ইজারাকৃত এলাকা ঘোষণা দিয়ে জোরপূর্বকভাবে দু’টি ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন করছেন।

স্থানীয়রা জানিয়েছেন- উত্তোলন করা বালুর একাংশ খেলার মাঠ ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছে। আর ভরাটের টাকাও তারা স্থানীয় প্রশাসনের কাছ থেকে নিচ্ছেন। বৈধ মহাল না থাকায় স্থানীয়রা বীরদল এলাকা থেকেও বালু উত্তোলনের পক্ষে নয়। এ কারণে তারা বাধা দিচ্ছেন।

তাদের দাবি হচ্ছে, সুরমা নদীর থেকে বালু উত্তোলন করে যে মাঠ ভরাটে ব্যবহার করা হচ্ছে; বৃষ্টিতে আবার সেই মাঠের বালু নদীতে গিয়ে পড়বে। এছাড়া লিজ বহির্ভূত এলাকা থেকে বালু তোলে তারা সিলেটেও বিক্রি করছেন। এতে করে প্রতিদিন কয়েক লাখ টাকার বালু লুটপাট করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।

5

তবে- কানাইঘাট থানার ইউএনও সুমন ব্যানার্জী গতকাল জানিয়েছেন- বীরদল এলাকা থেকে কোনো বালু উত্তোলনের খবর তার জানা নেই। ইজারাদার জকিগঞ্জের নোয়াগাঁও এলাকা থেকে বালু উত্তোলনের পর পরিবহন করে এনে ওই মাঠ ভরাট করে দিয়েছেন। এখন মাঠ ভরাট শেষ।

8

নোয়াগাঁও বালুমহালের ইজারাদার মিজানুর রহমান ডিপজল জানিয়েছেন, তিনি তার লিজকৃত এলাকা থেকে বালু তোলে সেই বালু বিক্রি করছেন। তিনি কোনো অবৈধ কাজ করছেন না। বীরদলে সুরমা নদীর অপর তীর হচ্ছে নোয়াগাঁও। আর নোয়াগাঁও এলাকা তার লিজকৃত ভূমি। প্রশাসনকে অবগত করেই সেখান থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানান।

এদিকে- স্থানীয় ছোট দেশ গ্রামের মামুন আহমদ, বীরদল গ্রামের মামুন আহমদ জানিয়েছেন, ‘বীরদল গ্রামের পাশে সুরমা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে সেই বালু দিয়ে মাঠ ভরাট করা হয়েছে। গত ১৫ দিন ধরে গ্রামের তীরবর্তী এলাকা থেকে এই বালু উত্তোলন করা হচ্ছে। এছাড়া সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় ওই বালু বিক্রি করাও হচ্ছে। এ নিয়ে এলাকায় কয়েক দিন ধরে উত্তেজনা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, নোয়াগাঁও থেকে বালু উত্তোলন করতে তাদের কোনো আপত্তি নেই। আপত্তি থাকলে নোয়াগাঁওয়ের মানুষ দেখবে। কিন্তু বীরদল থেকে বালু উত্তোলনের পক্ষে নয় এলাকার মানুষ। বর্ষার মৌসুমে গ্রামে ভাঙন ঠেকাতে তারা ইজারার বাইরে এলাকা থেকে বালু উত্তোলনে গতকাল সকালে বাধা দেন। এ সময় ইজারাদারদের পক্ষে মারুফ সহ তার লোকজন হামলা করেছে। এ নিয়ে নতুন করে উত্তেজনা চলছে।

তারা জানান, করোনার প্রাদুর্ভাবের কারনে সীমান্তবর্তী এলাকা কানাইঘাটের প্রশাসনের পক্ষ থেকে লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। কিন্তু বীরদল এলাকায় সুরমা নদীতে বালু উত্তোলনে দেশের বিভিন্ন স্থানের শ্রমিকরা জড়ো হচ্ছে। তারা বড় বড় নৌকা যোগে বালু পরিবহন করছে। এতে করে করোনার ঝুঁকিও বেড়েছে বীরদল ও আশপাশ এলাকায়। ইজারাদার প্রশাসনকে বিভ্রান্ত করেই বালু লুটপাট চালাচ্ছে বলে দাবি করেন তারা।

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানিয়েছেন, বালু উত্তোলন নিয়ে একাংশ ক্ষোভ প্রকাশ করায় এবং লকডাউন থাকায় আপাতত বালু উত্তোলন বন্ধ রাখার জন্য তিনি ইজারাদার পক্ষকে অনুরোধ তিনি জানিয়েছেন। পরে কাগজপত্র দেখে বিষয়টি দেখবেন বলেও জানান।

 

3

ডিএসএস/০২/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

জামায়াত আমাদের বন্ধু নয় তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে: নাছির চৌধুরী

5 সুনামগঞ্জ-০২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির অভিযোগ

7 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

6 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

7 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

1 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

3 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

1
3