editor

প্রকাশিত: 2:08 PM, September 21, 2021

সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বময় সমাদৃত : বিভাগীয় কমিশনার

সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বময় সমাদৃত : বিভাগীয় কমিশনার

সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বময় সমাদৃত : বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান বলেন, সিলেট একটি সমৃদ্ধি সাংস্কৃতিক অঞ্চল। এখানে গুণী, সাধক কবি, বাউল শিল্পী ও সংস্কৃতির নানান শাখার সমৃদ্ধ ভান্ডার রয়েছে। সিলেট একটি সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান। যা বিশ্বময় সমাদৃত। তিনি বলেন, নাট্য চর্চার মধ্য দিয়ে আমরা আলোকিত সমাজের স্বপ্ন দেখি। সকল অশুভকে বিতাড়িত করতে সাংস্কৃতিক অগ্রযাত্রার গুরুত্ব অপরীসিম। তিনি বর্তমান সরকারের সংস্কৃতি বান্ধব কর্মসূচীর কথা উল্লেখ করে বলেন, সরকার দেশের উন্নয়ন অগ্রগতির সাথে সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কাজ করছে। তিনি সম্মিলিত নাট্য পরিষদের ৩৭ বছরের অগ্রযাত্রার ধারাবাহিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি নাট্য পরিষদ করোনাকালে যে মানবিক কাজের দৃষ্টান্ত রেখেছেন তা নিয়ে আমরা গৌরব করি। তিনি করোনা মহামারির সময়ে মানবিক কাজের জন্য মানবহিতৈষী সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

২০ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় রিকাবী বাজার কবি নজরুল অটোরিয়াম মুক্ত মঞ্চে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আয়োজিত মানবহিতৈষী সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, জেলা পরিষদ সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, ভারতীয় সহকারি হাই কমিশন সিলেটের সহকারি ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, সম্মিলিত নাট্য পরিষদের মানবহিতৈষী সম্মাননা গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার জলিল, নারী উদ্যোক্তা সমাজসেবী ফারমিছ আক্তার, মেট্রোপলিটন পুলিশের নায়েক সমাজকর্মী শফি আহমদ, স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট জেলা রোভার স্কাউট ও যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট। সম্মাননাপ্রাপ্ত মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবী আব্দুল জব্বার জলিল। সম্মাননা প্রাপ্তদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন নাট্য পরিষদের সহ সভাপতি উজ্জ্বল দাস, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, প্রচার ও দপ্তর সম্পাদক অচিন্ত কুমার দে, নির্বাহী সদস্য ফারজানা সুমী ও দিবাকর সরকার শেখর।

অনুষ্ঠানে শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে নৃত্যশৈলী সিলেট, সমবেত সঙ্গীত পরিবেশন সিলেটের বিশিষ্ট সঙ্গীত শিল্পীবৃন্দ, আবৃত্তি পরিবশেন করেন বিশিষ্ট বাচিক শিল্পী আমিরুল ইসলাম লিটন। মানবহিতৈষী সম্মাননা প্রদানের পর নৃত্য পরিবেশ করেন একাডেমী ফর মনিপুরী কালচার এন্ড আটর্স। গণসঙ্গীত পরিবেশন করেন অংশুমান দত্ত অঞ্জন।

সন্ধ্যা ৭টায় অডিটোরিয়াম মূল মঞ্চে ‘ভাইবে রাধারমন’ নাটক মঞ্চায়ন করে লিটল থিয়েটার সিলেট। স্বাস্থ্যবিধি মেনে নাট্যমোদী দর্শক পিনপতন নিরাবতায় নাটকটি উপভোগ করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির