editor

প্রকাশিত: 4:48 PM, April 28, 2021

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : ভিএসএফ গ্লোবালের সেবা সীমিত পরিসরে চালু করার দাবি শিক্ষার্থীদের

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন : ভিএসএফ গ্লোবালের সেবা সীমিত পরিসরে চালু করার দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
করোনা মহামারীর কারণে বাংলাদেশে বন্ধ থাকা ভিসা এপ্লিকেশন সেন্টার ভিএসএফ গ্লোবালের সেবা সীমিত পরিসরে খোলে দেবার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও গমনেচ্ছু শিক্ষার্থীরা। তারা বলছেন, লকডাউনের কারণে ভিএসএফ গ্লোবালের বাংলাদেশে সেবা বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন। ভিএসএফ বন্ধ থাকার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও তারা সময়মত যেতে পারছি না। যে কারণে শত শত শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে রয়েছে। পাশাপাশি আর্থিক এবং মানসিকভাবেও তারা বিপর্যস্ত হয়ে পড়ছেন।
বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা ভিসা এপ্লিকেশন সেন্টার ভিএসএফকে জরুরি সেবার আওতায় এনে স্বাস্থ্যবিধি মেনে একটি নির্দিষ্ট সময়ের জন্য খোলে দেওয়ার দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রাহিমা আক্তার চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, ভিসা এপ্লিকেশন সেন্টার বাংলাদেশে বন্ধ থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। ‘শত শত ছাত্র-ছাত্রীদের পাসপোর্ট ভিএসএফ এ আটকে আছে। আবার অনেকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য অপেক্ষা রয়েছে। এতে করে অনেকের ভর্তি সেশন মিস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা ২-৩ মাস ধরে অনলাইনে ক্লাস করছেন তারা কারিগরী সমস্যার কারণে সঠিকভাবে ক্লাস করতে পারছেন না, যা তাদের পরীক্ষার ফলাফলেও প্রভাব পড়বে।
তারা আরও বলেন, ‘লাখ লাখ টাকা টিউশন ফি দিয়ে আর অনলাইন ক্লাস করছেন, কিন্তু যদি এতোদিন অপেক্ষা করার পরে ভিসা না হয় তাহলে তাদের ২৫% ফিস কেটে নিবে বিশ্ববিদ্যালয়গুলো। এছাড়া অনেকের ভিসা হয়ে গেলেও পাসপোর্ট সংগ্রহ করতে না পারায় ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কাও রয়েছেন। পাশাপাশি আইইএলটিস এবং মেডিকেল পরীক্ষারও মেয়াদ শেষ হয়ে আসছে, যা শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলছে। তাই যাদের কেস লেটারের মেয়াদ শেষ হওয়ার পথে রয়েছে এবং ভিসা পাওয়ার পরও যারা পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন না, তাদের কথা বিবেচনা করে জরুরি সেবা হিসেবে ভিএসএফ গ্লোবালের সেবা চালুর দাবি জানান তারা। লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শত শত ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে ভিএসএফ গ্লোবাল সীমিত পরিসরে চালুর অনুরোধ জানিয়েছেন তারা।’ এ উপস্থিত ছিলেন এনাম আহমদ, সাকিব আহমদ, ফারহানা সুমা, মাহদি আহমেদ, এমরান আহমদ নাঈম, মাহবুব আলম সোহাগ, সাদিয়া আঁখি, মো. আবিদুর রহমান, হোসাইন, ইতি, মাহফুজ, শারমিনা করিম, তোফায়েল আলম, সামি, মো. আমিনুল ইসলাম, মো. রোমান মিয়া, নাহিদ আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়