editor

প্রকাশিত: 9:57 PM, October 26, 2021

মিসবাহ উদ্দিন সিরাজ যেভাবে কাজ করে গেছেন তা প্রশংসার দাবিদার : জেলা দায়রা জজ বজলুর রহমান

মিসবাহ উদ্দিন সিরাজ যেভাবে কাজ করে গেছেন তা প্রশংসার দাবিদার : জেলা দায়রা জজ বজলুর রহমান

মিসবাহ উদ্দিন সিরাজ যেভাবে কাজ করে গেছেন তা প্রশংসার দাবিদার : জেলা দায়রা জজ বজলুর রহমান

সিলেটের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান বলেছেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ যেভাবে কাজ করে গেছেন তা প্রশংসার দাবিদার। তিনি সব সময় সামাজিক ও রাজনৈতিকভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে তার অনেক সুখ্যাতি রয়েছে। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তাকে অনুসরণ করে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে বেলা ২টায় সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য ও সাবেক পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজকে গান্ধী আশ্রম (বোর্ড অব ট্রাস্টিজ) এর ‘ট্রাস্টি’ তে পুণঃনিয়োগ প্রাপ্ত করায় সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এসময় তিনি বলেন, আমাকে পূণ:রায় গান্ধী আশ্রম (বোর্ড অব ট্রাস্টিজ) এর ‘ট্রাস্টি’ নিয়োগ করা সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যে দায়িত্ব আমার উপর অর্পন করা হয়েছে, তা আমি সুষ্ঠু পালনে যথাযথ সচেষ্ট থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন।

সমিতির কার্যনির্বাহী কমিটির প্রথম যুগ্ম সম্পাদক মোহাম্মদ শিব্বির আহমদ (বাবলু) এডভোকেট ও ২য় যুগ্ম সম্পাদক মুমিনুর রহমান (টিটু) এডভোকেট এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাননীয় মহানগর দায়রা জজ মোঃ আব্দুর রহিম, সম্মানীত অতিথির বক্তব্য রাখেন সিলেটের মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদ মহোদয়, মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মোঃ আমিরুল ইসলাম, সিলেটের বিজ্ঞ সরকারি কৌঁসুলী মোঃ রাজ উদ্দিন এডভোকেট, সিলেটের পাবলিক প্রসিকিউটর মোঃ নিজাম উদ্দিন এডভোকেট।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ এডভোকেটকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সমাজ বিষয়ক সম্পাদক মকসুদ আহমদ এডভোকেট ও সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ বজলুর রহমান।

বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল খালিক এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক সেলিম এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এডভোকেট, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোঃ সামছুল ইসলাম এডভোকেট।

উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রথম সহ সভাপতি এ.কে.এম. ফখরুল ইসলাম এডভোকেট, ২য় সহ সভাপতি পান্না লাল দাস এডভোকেট, সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দীন এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মোঃ মকসুদ আহমদ এডভোকেট, লাইব্রেরী সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত (অপি) এডভোকেট, সহ-সম্পাদক কবির আহমদ এডভোকেট, মোঃ কাওছার আহমদ এডভোকেট ও মোবারক হোসাইন এডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ ওবায়দুর রহমান এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, কল্যাণ চৌধুরী এডভোকেট, লুৎফা বেগম চৌধুরী এডভোকেট।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী কমিটির সমাজ বিষয়ক সম্পাদক মোঃ আজিম উদ্দীন এডভোকেট এবং গীতা পাঠ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য বিপ্লব কান্তি দে মাধব এডভোকেট।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির