editor
প্রকাশিত: 2:59 PM, February 24, 2021

গেলাপগঞ্জের আলোচিত দুই ভাই খুনের মামলার রায় ঘোষণা ।। ৩ জনের যাবজ্জীবন দন্ড
নিজস্ব প্রতিবেদক
গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর গ্রামে চাচতো ভাইয়ের ছুিরকাঘাতে দুই ভাই খুনের ঘটনায় আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১, ২ ও ৩নং আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৪ ও ৫ নং আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়ছে। ২৪ ফেব্র“য়ারি রবিবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতের মানণীয় বিচারক এই রায় ঘোষণা করেন।
জানা যায়, পারিবারিক জমিজমা নিয়ে বিরুদের জের ধরে বিগত ২০১৫ সালের ১২ ফেব্র“য়ারি চাচাত ভাই কামরুল ইসলামের ছুরিকাঘাতে আপন দুই সহোদর রুবেল আহমদ ও ফানু মিয়া খুন হয়। এ খুনের ঘটনায় নিহতদের বোন নাজেরা বেগম বাদী হয়ে ৫জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ প্রায় ৫বছর পর রায় গোষনা করা হলো। ঘটনার দিনই থানা পুলিশ অভিযুক্ত ৫আসামীকে গ্রেফকতার করলেও পরবর্তীতে তারা জামিনে মুক্তি পায়। রায় ঘোষণার দিন ৪ ও ৫নং আসামী আদালতে উপস্থিত ছিল। ১, ২ ও ৩নং আসামী জামিনে গিয়ে পলাতক থাকায় রায় ঘোষণার দিন তারা আদালতে অনুপস্থিত ছিল। রায় ঘোষণার সময় উভয় পক্ষের আইনজীবী ও বেশ কিছু উৎসুক জনতা আদালতে উপস্থিত ছিলেন। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের মানণীয় বিচারক মোঃ বজলুর রহমান ঘোষিত রায়ে ৫ আসামীর মধ্যে ৩ জনকে সাজা ও ২ জনকে বেকসুর খালাস প্রদান করেন।
সাজা প্রাপ্ত আসামীরা হলেন গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের মৃত ফারুক মিয়ার পুত্র কামরুল ইসলাম, খাটকাই গ্রামের মোঃ আব্দুস শহিদের পুত্র মারজানুর রহমান তাইমুল ও মেহেরপুর গ্রামের মইবালীর পুত্র রানু মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে অরো ১বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর দুই আসামী মেহেরপুর গ্রামের মৃত ফারুক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম ও রানু মিয়ার স্ত্রী আয়শা বেগমের বিরুদ্ধে বাদীর আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত না হওয়ায় তাদেরকে নির্দোষ গণ্যে বেকসুর খালাস প্রদান করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবি পিপি মোঃ নিজাম উদ্দিন বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
আসামী পক্ষের আইনজীবি মোঃ আবুল কাশেম বলেন, এই রায়ে ক্ষমতাসীনদের প্রভাব পরীলক্ষিত হয়েছে। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। তাই এই রায়ের বিরোদ্ধে আমরা উচ্চ আদালতে আপীল করবো।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ