editor
প্রকাশিত: 5:21 PM, June 26, 2021
নিজস্ব প্রতিনিধি
মাইক এন্ড সাউন্ড সিস্টেম মালিক কল্যাণ সমিতি সিলেট জেলা কার্যকরী কমিটির এক সভা গতকাল শুক্রবার (২৫জুন) বিকাল ৪টায় আম্বরখানাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি শাহ ছদরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নাজিকুল ইসলাম ভূঁঞা, সহ-সাধারণ সম্পাদক কুদ্দুস আহমদ, সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদ, অর্থ সম্পাদক মহেশ ঘোষ, দপ্তর সম্পাদক মো. মানিক, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক রথীন্দ্র দাস এবং কার্যকরী সদস্য রাজু দাস।
সভায় কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত পরিস্থিতিতে সাউন্ড ও মাইক ব্যবসার সাথে জড়িতদের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন সরকারি নিষেধাজ্ঞা থাকায় সামাজিক ও রাজনৈতিক বা পারিবারিক কোন অনুষ্ঠান আয়োজন করা যাচ্ছে না বিধায় ২০২০ সালের মার্চ মাস থেকে এ পেশার সাথে সংশ্লিষ্ট সকলের আয় বন্ধ আছে। এমতাবস্থায় এই খাতে জড়িত ব্যবসায়ীরা আর্থিকভাবে চরম সংকট ও মানবেতর জীবন যাপন করছে। প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করতে না পারায় ইতিমধ্যেই অনেকে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। তাই এই খাতের ব্যবসায়ী শ্রমিক কর্মচারীর জীবন বাঁচাতে সরকারের জরুরি পদক্ষেপ নিতে উদাত্ত আহ্বান জানান।
সভায় করোনা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ায় সংগঠনের ২৩তম সাধারণ সভার সময় আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে। উক্ত সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মতি সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া সংগঠনের সকল সদস্যকে সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষ অনুরোধ জানানো হয়।
ডিএসএস/২৬ /জুন/২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ