editor
প্রকাশিত: 10:21 PM, March 3, 2021
অনলাইন ডেস্ক
দি বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল কেটনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (বিমসটেক) স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে। আজ বুধবার বিমসটেকের নবনিযুক্ত মহাসচিব (এসজি) তেনজিন লেকফেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বৈঠকের পর গণমাধ্যমকে ব্রিফ করেন। বিমসটেক মহাসচিব শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সফলভাবে কভিড-১৯ মহামারি মোকাবেলা করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করায় তার সরকারের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী আশা করেন, আগামী দিনগুলোতে করোনাভাইরাস পরিস্থিতির আরো উন্নতি হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভুটানের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভুটান বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দানকারী প্রথম দেশ। বিমসটেকের নয়া মহাসচিব, যিনি একজন ভুটানি, শেখ হাসিনাকে ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভূটানের রাজা ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন। ভুটানের নাগরিক তেনজিন লেকফেল ২০২০ সালের ৬ নভেম্বর বিমসটেকের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিমসটেক দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংগঠন। বিমসটেকভুক্ত দেশগুলোতে ১ দশমিক ৫ বিলিয়ন লোকের বাস।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ