editor
প্রকাশিত: 10:47 PM, October 10, 2021

বিএইচআরজেসি’র সংবর্ধনায় বক্তারা : দেশের চিকিৎসকদের উপর আস্থা রাখতে পারবেন
দেশে এখন সব বিষয়ে উন্নত চিকিৎসা হচ্ছে। আমাদের দেশের চিকিৎসকদের উপর আস্থা রাখতে পারবেন। এখন অনেক জটিল চিকিৎসা এদেশেই সম্ভব। রোববার (১০ অক্টোবর) রাতে নগরীর জিন্দাবাজারে সিলেট সানের হলরুমে এক সংবর্ধনা সভায় বক্তারা একথাগুলো বলেন। বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশন (বিএইচআরজেসি) ও সোল-৯৩ যৌথ উদ্যোগে চিকিৎসা পেশায় (ইএনটি) উচ্চতর ডিগ্রি অর্জন করায় ডা. আব্দুল হাফিজ শাফীকে দেওয়া সংবর্ধনা সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ হিউম্যান রাইটস্ জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে ও জহুরা ইসলাম নাজনিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলানিউজের করসপন্ডেন্ট মো. নাসির উদ্দিন, সিলেটের দিনকালের বার্তা সম্পাদক রবি কিরন সিংহ রাজেশ, কমিশনের কোষাধ্যক্ষ ইউসুফ আলী, সোল-৯৩ এডমিন মোজাহিদ আহমদ, আরিফ উদ্দিন, শেখ দেলওয়ার আহমদ, আলমগীর কবির মুন্না, ডায়াল সিলেট সম্পাদক সোহেল আহমদ পাপ্পু, শেকিল আহমদ খান, ফটো সাংবাদিক রনজিৎ সিংহ, সানসিল প্রাইভেট লিমিটেডের পরিচালক নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, প্রযুক্তির বদৌলতে চিকিৎসা সেবা এখন অনেকটা এগিয়ে গেছে। এখন সহজেই নাক, কান গলার জটিল অস্ত্রোপচার করা হয় এ দেশেই। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা পেশায়ও ভাল করছেন। বিশেষ করে ইউরোপ আমেরিকায় বাংলাদেশী চিকিৎসরা অনেক সুনাম অর্জন করছেন। এছাড়া সিলেটেও এখন অনেক জটিল অস্ত্রোপচার হচ্ছে বলে সভায় জানানো হয়।-বিজ্ঞপ্তি
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির