editor

প্রকাশিত: 10:32 PM, October 14, 2021

প্রতিপক্ষের সাজানো মামলায় কারাগারে শারীরিক প্রতিবন্ধী বোরহান

প্রতিপক্ষের সাজানো মামলায় কারাগারে শারীরিক প্রতিবন্ধী বোরহান

প্রতিপক্ষের সাজানো মামলায় কারাগারে শারীরিক প্রতিবন্ধী বোরহান

ডেস্ক রিপোর্ট
মামলাবাজ প্রতিপক্ষের সাজানো মামলায় কারাগারে দুর্বিসহ যন্ত্রনায় দিন কাটাচ্ছেন এক শারীরিক প্রতিবন্ধী। তার নাম বোরহান উদ্দিন (৪৫)। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার শিবেরবাজার এলাকার বড়ফৌদ গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে।

জানা গেছে, বিত্তবান প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হযে জালালাবাদ থানার শিবেরবাজার ফাঁড়ির এসআই জুবায়েদ খানের দেয়া পূর্বপরিকল্পিত সাজানো চার্জশিটেই তিনি আজ কারাগারে। আর এর নেপথ্যে রয়েছে এক মামলবাজ। বুরহানের পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর একই গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে বশির আহমদ জালালাবাদ থানায় তার ভাই নজির আহমদ মোজাহিদকে হত্যার উদ্দেশ্যে অপরহণ করা হয়েছিল বলে অভিযোগ দায়ের করেন ( মামলা নং ১০/১৭/০৯/২০২১, জালালাবাদ জিআর ১৬৯/২০ )। নজির কৌশলে পালিয়ে আত্মরক্ষা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। মামলায় আসামী করা হয়, সুবহান মিয়ার দুই ছেলে মুহিবুর রহমান ও আনিসুর রহমান, মৃত বারাম আলীর ছেলে রফিকুল ইসলাম মোড়ল, মৃত আব্দুর রবের ছেলে আব্দুর রহিম বাবু, মৃত আব্দুল হাশিমের ছেলে সিরাজুল ইসলামসহ অজ্ঞাতনামা ৯/১০ জনকে। পরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। এরপর প্রতিহিংসাপরায়ণ হয়ে তারা সবাই মিলে মোটা অংকের টাকার বিনিময়ে এলাকায় মামলাবাজ হিসাবে পরিচিত মৃত শুকুর উল্লাহর ছেলে নূর উদ্দিনের সাথে চুক্তি করে। যার অডিও রেকর্ডও জালালাবাদ থানা পুলিশের কাছে সংরক্ষিত। তিনমাস পর নূর উদ্দিন তার ছেলে আজাদ হোসেনকে (২২) অপহরণ করা হয়েছে বলে জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আসামী করা হয় নজির আহমদ মোজাহিদ, মুসলেহ উদ্দিন, কবির আহমদ সমসাদ ও বশির আহমদসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে (নং ২১/২১/০১/২০২১)। সংশ্লিষ্টদের অভিযোগ, নূর উদ্দিন নিজেই তার ছেলেকে লুকিয়ে রেখে নজির/বশির গংকে ফাঁসাতে অপকৌশলের আশ্রয় নেন।

এই মামলার তদন্ত অফিসার নিযুক্ত হন জালালাবাদ থানার শিবেরবাজার ফাঁড়ির তৎকালীন এসআই জুবায়েদ খাঁন। প্রভাবশালী নূর উদ্দিনের অর্থের কাছে নিজেকে বিক্রির মাধ্যমে নজির আহমদ মোজাহিদ, মুসলেহ উদ্দিন, কবির আহমদ সমসাদ, বশির আহমদের সাথে একই গ্রামের প্রতিবন্ধী বুরহান উদ্দিন ও আব্দুর রজ্জাককে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন তদন্ত কর্মকর্তা জুবায়েদ খাঁন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ এসআই জুবায়েদ খাঁন শিবেরবাজার ফাঁড়ি থেকে বদলি হয়ে চলে যান সিলেটের বাইরে। কিন্তু ১৩ মার্চ তাকে শিবেরবাজারে প্রকাশ্যে নূর উদ্দিন, রফিকুল ইসলাম মোড়ল ও তাদের পক্ষের লোকজনের সাথে দেখা গেছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। সেদিন এসআই জুবায়েদ ও নূর উদ্দিন গংরা মোটা অংকের টাকা লেনদেন করেছেন বলেও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। এরপর জুবায়েদ থানায় চার্জশিট দাখিল করেছেন। কিন্তু সেটি ৩ মার্চ থানা থেকে কোর্টে পাঠানো হয়েছে বলে বোরহান উদ্দিনের ভাই শাহাব উদ্দিনকে জানান ওসি নাজমুল হুদা খাঁন। মামলার চার্জশিট দেয়ার আগেই জুবায়েদ খাঁন নজির আহমদ মোজাহিদকে গ্রেফতার করেন। প্রায় দু’সপ্তাহ পরে জামিন পেয়ে বেরিয়ে আসেন তিনি।

এই ভুয়া চার্জশিটের বিরুদ্ধে তারা ৬ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রনালয়, আইজিপি, এসএমপির পুলিশ কমিশনার বরাবর প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন করেন। এর প্রেক্ষিতে পুলিশ কমিশনার জালালাবাদ থানার এসি সাহিদুর রহমানকে মামলাটি আবারও তদন্তের নির্দেশ দেন। তিনি গত ২২ সেপ্টেম্বর তার তদন্ত রিপোর্ট জমা দিয়েছেন। ৬ পৃষ্ঠার রিপোর্টে মামলাটি যে ভুয়া, একাধিকবার তা উল্লেখ করা হয়েছে। এমনকি তদন্তে মামলার বাদী নূর উদ্দিন ও মুসলেহ উদ্দিনের কথোপকথনের রেকর্ড পর্যালোচনা করে মামলাটি পূর্বপলিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদীত বলে মন্তব্য করেছেন এসি। এছাড়া নূর উদ্দিনের ছেলেসহ আরও অনেকের কল রেকর্ড বিশ্লেষণ করেও এর প্রমাণ পাওয়া গেছে । এ অবস্থায় প্রতিবন্ধী বুরহান উদ্দিনকে গত ৬ অক্টোবর গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। মামলার অন্যতম আসামী নজির আহম মোজাহিদ জামিনে আছেন। অন্যরা পলাতক।

একটি ভুয়া অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত কর্মকর্তা নির্লজ্জভাবে প্রভাবিত হয়ে টাকার বিনিময়ে চার্জশিট দিয়েছেন এবং একজন সম্পূর্ণ নিরপরাধ প্রতিবন্ধী বোরহান উদ্দিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার দুই শিশু সন্তান আজ অসহায় জীবনযাপন করছে। মামলার অন্যান্য আসামীরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অবিলম্বে এই মামলা ও ভুয়া চার্জশিট প্রত্যাহারের দাবি জানিয়েছেন মামলার আসামী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ