editor
প্রকাশিত: 12:45 AM, October 11, 2021

কবি দিলওয়ার স্মরণসভায় ‘কবি দিলওয়ার চত্বর’ ও কবি দিলওয়ারের আবক্ষ ভাষ্কর্য স্থাপনের দাবী
একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার’র ৮ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, কবি দিলওয়ার আজীবন গণমানুষের জয়গান গেয়ে গেছেন। তিনি তাঁর লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সংকট মুহুর্তে অসামান্য অবদান রেখে গেছেন। বক্তারা কিনব্রিজের দক্ষিণ মোড়কে ‘কবি দিলওয়ার চত্বর’ ও এখানে কবির লেখা ‘ক্বীন ব্রিজের সূর্যদয়’ কবিতা খচিত কবি দিলওয়ারের আবক্ষ ভাষ্কর্য স্থাপনের দাবী জানান।
রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে মাসিক বাসিয়া কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও নিবেদিত লেখা পাঠের আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক, সাহিত্য পত্রিকা মাসিক প্রতিভাত’র সম্পাদক এম আলী হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পাটলি ইউনিয়ন উইমেন্স কলেজের অধ্যক্ষ মোস্তফা মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যাপক কবি জান্নাত আরা খান পান্না, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যাপক কবি এইচ আই হামিদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইমাদ উদ্দিন নাসিরী, গীতিকবি হরিপদ চন্দ, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক- সাংবাদিক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি শামীমা আক্তার ঝিনু, কবি রওশন আরা বাঁশি, কবি লিপি খান প্রমুখ।-
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)