editor

প্রকাশিত: 3:45 AM, December 18, 2021

নগরীতে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা: আহত ১০, আটক ১৩

পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ

নগরীতে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা: আহত ১০, আটক ১৩

সিলেটে ছাত্রলীগ-পুলিশের সাথে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত একজন আটক করেছে পুলিশ ও অপর ছবিতে ইট ছুড়ছে এক ছাত্রদল কর্মী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গতকাল দুপুরে নগরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোট পয়েন্টে এসে এক বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ চলাকালে ছাত্রলীগের নজমুল ও রাহেলের নেতৃত্বে মটরসাইকেল যোগে দেশী-বিদেশী অস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায়। এসময় ছাত্রদলের সাথে ছাত্রলীগ ও পুলিশ ধাওয়া-পাল্টার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে। প্রায় আধাঘণ্টা হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পুলিশ ও ছাত্রলীগের ধাওয়ায় ছাত্রদল পালিয়ে যায়। এসময় বন্দর ও জিন্দাবাজারের ব্যবসায়ী এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচির শেষের দিকে ছাত্রলীগ ও পুলিশ পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে কর্মসূচি বাধাগ্রস্থ করে। এই ছাত্রলীগের অস্ত্রের আঘাতে ও পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ খিজির হোসেন এনু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদত তানভির চৌধুরী তাসিন, মহানগর ছাত্রদলের সদস্য সল্টি দাস, এমসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে জাহান, মদন মোহন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পি এল চন্দ শ্রীবাস, ছাত্রদল নেতা ইমাম উদ্দিন ইমাম, আবির হাসান মুহিন আহত হন। এছাড়াও ছাত্রদল নেতা আজিজুল হোসেন আজিজ, দেওয়ান জাকির হোসেন খান, মাছুম ইবনে রাজ্জাক রুমেল, নাজিম উদ্দীন পান্না, আফসর খান, আবু সালেহ মো. তাহের, কামরুল হাসান, মাছুুম আহমদ কবির, মালেক আহমদ, জুনেল আহমেদ, ভিপি দেব শুভ, চমক দে পলু, জুবেদ আমিরীসহ অনেকেই ধরে নিয়ে গেছে পুলিশ।

এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায় নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশের উর্ধতন কর্মকর্তা জানান, নগরীতে মিছিল করতে হলে এসএমপি পুলিশের অনুমতি নিতে হয়। অনুমতি হিন মিছিল করায় পুলিশ বাঁধা দিয়েছে। আর ছাত্রলীগের হামলার বিষয়ে আমরা কিছু জানি না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির