editor

প্রকাশিত: 10:19 PM, October 21, 2021

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিলেটে সামাজিক আন্দোলনের অভূতপূর্ব কর্মসূচী

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিলেটে সামাজিক আন্দোলনের অভূতপূর্ব কর্মসূচী

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সিলেটে সামাজিক আন্দোলনের অভূতপূর্ব কর্মসূচী

এক অভূতপূর্ব দৃশ্য দেখলো সিলেট। সবার চোখ কালো কাপড়ে বাঁধা। আবক্ষ অনাবৃত। বুকে প্লে-কার্ড। তাতে লেখা রয়েছে ‘আমাকে নাও, বাংলাদেশ দাও’। ২০২১ খ্রিস্টাব্দে ২১ টি প্রাণের বিনিময়ে ২১ কোটি মানুষের বাসযোগ্য স্বদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই-এই বার্তা তাদের। কুমিল্লা কাণ্ডকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এই বার্তা ছড়িয়ে দিতেই বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ২ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে জড়ো হন তাঁরা। সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার ২১ জন সদস্য আয়োজন করে অনশন কর্মসূচীর। অভূতপূর্ব এই কর্মসূচীর প্রতি একাত্বতা প্রকাশ করেন সিলেটের মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক জন এনামুল মুনীরের সভাপতিত্বে ও আনন্দ স্টেশন সিলেটের সমন্বয়ক সন্দীপন শুভ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচীর সমন্বয়ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা সদস্য সচিব দেবব্রত রায় দিপন।

কর্মসূচীর সমন্বয়ক দেবব্রত রায় দিপন বলেন, ২১ কোটির দেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফিরিয়ে নিতে ২১ অক্টোবর অনশন কর্মসূচীতে যোগ দিয়ে ২১ জন। সাম্প্রদায়িক এই হামলাকে তিনি পরিকল্পিত উল্লেখ করে বলেন, এই তাণ্ডব যজ্ঞের মাধ্যমে দেশকে বিবস্ত্র করার মিশন হাতে নিয়েছে এশটি চক্র। মায়ের বিবস্ত্র রূপ কোনো সন্তান চোখে দেখতে পারে না। তাই চোখ বেঁধে এই কর্মসূচীতে অংশ নিতে দেশমাতৃকার যে সকল সন্তান পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা।

বিজিত চৌধুরী বলেন, আওয়ামী লীগ যখনই এদেশের রাষ্ট্রক্ষমতায়, তখনই ওঁৎ পেতে থাকা একটি গোষ্ঠী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরা সুকৌশলে দেশকে অস্থিতিশীল করার মিশন হাতে নেয়। যার ধারাবাহিকতায় নির্বাচন কালীন এবং পূজোর সময়ে সাম্প্রদায়িক হামলার মাধ্যমে লুটপাটে অংশ গ্রহণ করে। তিনি বলেন, দেশের চিহ্নিত এই ষড়যন্ত্রীকারীদের বিরুদ্ধে সকলকে সজাগ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে রক্ষা করতে হবে।

সভায় কর্মসূচীর প্রতি একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, ডা.রসময় ভট্টাচার্য,ঐক্য ন্যাপ সিলেট জেলা সদস্য ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, বাংলাদেশ যুব মৈত্রি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিমাংশু মিত্র, জয়বাংলা সাহিত্য পরিষদ সিলেট জেলা সভাপতি অজিত রায় ভজন, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হোসেন,কবি শ্যামল কান্তি সোম,অধ্যাপক জান্নাত আরা খান পান্না, প্রভাষক মিহির মোহন, শিক্ষক হিমেল রায়, বি পি দেব শুভ, সাবেক স্বাস্থ্যকর্মী দীপালী রায়, নারী উদ্যোক্তা ও সংগঠক পপি দে, সেন্টুরঞ্জন কর,কবি অজয় বৈদ্য অন্তর, উদয়ন দাস পুরকায়স্থ, শিল্পী জেবেল রেজা, এডভোকেট তমাল চন্দ্র নাথ, দেবশ্রী পরমা, দেবদ্যুতি প্রণমী ও ছোট্টো সোনামনি দীপান্বিতা দীপা।

এদিকে, কর্মসূচীর এক পর্যায়ে সকাল থেকে অনশনে থাকা সাংবাদিক দেবব্রত রায় দিপনের ৬ বছরের মেয়ে দীপান্বিতা দীপার মুখে জুস দিয়ে অনশন কর্মসূচী আপাতত স্থগিত করেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ