editor
প্রকাশিত: 6:55 PM, June 9, 2021
নিজেস্ব প্রতিবেদন:: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা খামারবাড়ীর পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং পরিচালক শ্রীনিবাস দেবনাথ বলেছেন, সিলেট অঞ্চলে যে পরিমাণ জমি অনাবাদী পড়ে থাকে তাতে তেল জাতীয় ফসলসহ নানা ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তিনি কৃষি কর্মকর্তা ও কৃষকদের বলেন, অন্যান্য ফসলের সাথে তেল জাতীয় ফসল উৎপাদন বাড়াতে হবে। তিনি বলেন,সারাদেশে তেল জাতীয় ফসল ১০ ভাগ উৎপদান বাড়াতে পারলে আমরা শত ডলার আয় করতে পারবো। সিলেট জেলার সব কটি উপজেলায় সূর্যমুখীর চাষ বৃদ্ধির সুযোগ রয়েছে।
বুধবার (৯ জুন) সকালে খাদিমনগর কৃষি স¤প্রসারণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারীর সভাপতিত্বে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের উদ্যোগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি স¤প্রসারণ ইনস্টিটিউট খাদিমনগর সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছারোয়ারুল আহসান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সিলেট খামারবাড়ী সিলেটের উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন। কিনোট উপস্থাপন করেন উপপ্রকল্প পরিচালক মুহাম্মদ আরশেদ আলী চৌধুরী।
প্রকল্প মনিটরিং অফিসার জালাল উদ্দিন সরকারের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাতক উপজেলা কৃষি অফিসার তৌফিক হাসান খান, গীতা পাঠ করেন হবিগঞ্জের এ ডিডি নয়ন মনি সূত্রধর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেবনাথ ও সিলেট সদর উপজেলা স¤প্রসারন অফিসার মুক্তা সরকার।
ডিএসএস/০৯জুন২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ