editor

প্রকাশিত: 1:55 PM, June 28, 2021

পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার পেলেন সিলেটের শুয়াইব

পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার পেলেন সিলেটের শুয়াইব

নিজস্ব প্রতিবেদক
পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার ২০২১’ পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সিলেট প্রতিনিধি ও দৈনিক সিলেট মিরর-এর স্টাফ রিপোর্টার শুয়াইবুল ইসলাম।

দৈনিক সিলেট মিরর-এ গত মে মাসে প্রকাশিত ‘ডিজিটালে বদলে যাওয়া জীবন’ শিরোনামে পাঁচটি প্রতিবেদনের জন্য আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পান।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) ও একসেস টু ইনফরমেশন (এটুআই) যৌথভাবে ২০১৫ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে। তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।

রোববার (২৭ জুন) সকালে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান (এমপি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান (পিএএ)। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ।

অনুষ্ঠানে অতিথিরা প্রত্যেক বিজয়ীর হাতে ৭৫ হাজার টাকার চেক, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এবার সাতটি ক্যাটাগরিতে পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার দেওয়া হয়। এজন্য সারাদেশ থেকে ২০০ আবেদন পড়ে।

এর মধ্যে পিআইবি গঠিত বিচারকমণ্ডলীর মূল্যায়নে পুরস্কারের জন্য বিজয়ী সাতজনের নাম চূড়ান্ত হয়। রোববার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এরা হলেন-জাতীয় দৈনিক সংবাদপত্র (বাংলা) ক্যাটাগরিতে সাদেকুর রহমান (দৈনিক জবাবদিহি), জাতীয় দৈনিক সংবাদপত্র (ইংরেজি) ক্যাটাগরিতে জসীম উদ্দীন.(ফিনানসিয়াল এক্সপ্রেস), টেলিভিশন ক্যাটাগরিতে আল মামুন (বাংলাভিশন), অনলাইন সংবাদপত্র ক্যাটাগরিতে সোলায়মান হাজারী ডালিম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), আঞ্চলিক সংবাদপত্র ক্যাটাগরিতে শুয়াইবুল ইসলাম (দৈনিক সিলেট মিরর), বেতার ক্যাটাগরিতে মো. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ বেতার), ও নারী সাংবাদিক ক্যাটাগরিতে আঞ্জুমান লায়লা (চ্যানেল আই)।

শুয়াইবুল ইসলাম দৈনিক সিলেট মিরর ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সিলেট প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন।

ডিএসএস/২৮/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ