editor
প্রকাশিত: 2:52 PM, July 29, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সিলেটে টিকার (ভ্যাকসিন) প্রতি আগ্রহ বেড়েছে মানুষের। প্রতিদিন অসংখ্য মানুষ টিকার জন্য নিবন্ধন করছেন। নিবন্ধিতরা টিকা গ্রহণের জন্য ভিড় করছেন নির্ধারিত কেন্দ্রে। কিন্তু মাত্র দুটি কেন্দ্রের মাধ্যমে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এর প্রেক্ষিতে মহানগরীতে আরও ৯টি টিকাদানকেন্দ্র বাড়ানোর উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এজন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রস্তাবটি বর্তমানে অধিদফতরের অনুমোদনের অপেক্ষায় আছে। অনুমোদন পেলে নগরীতে টিকাদানকেন্দ্র হবে ১১টি। টিকাদানকেন্দ্র বাড়ছে, এমনটা ধরে নিয়ে সিসিক ইতোমধ্যে ৪০ জন স্বাস্থ্যকর্মীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে।
প্রস্তাবিত টিকাদানকেন্দ্রগুলো হচ্ছে- নগর ভবন, মাতৃমঙ্গল হাসপাতাল, ধোপাদিঘীর উত্তরপাড় বিনোদিনী নগর স্বাস্থ্যকেন্দ্র, বাগবাড়ি নগর স্বাস্থ্যকেন্দ্র, আখালিয়া বীরেশ চন্দ্র নগর স্বাস্থ্যকেন্দ্র, কাজীটুলা সূর্যের হাসি ক্লিনিক, টিলাগড় সূর্যের হাসি ক্লিনিক, শাহজালাল উপশহর স্বাস্থ্যকেন্দ্র এবং কদমতলী নগর স্বাস্থ্যকেন্দ্র।
জানা গেছে, চলতি বছরের শুরুতে সিলেটে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে টিকাপ্রদান কার্যক্রম শুরু হয়। শুরুতে সিলেটে টিকা গ্রহণে মানুষের আগ্রহ ছিল কম। তবে গেল প্রায় মাসখানেক ধরে টিকার প্রতি আগ্রহ বেড়েছে সবার।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সিলেট মহানগরীতে টিকাদানকেন্দ্র আছে দুটি। একটি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, অপরটি বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে। এই দুই কেন্দ্রে ১০টি বুথের মাধ্যমে টিকা প্রদান করা হচ্ছে। কিন্তু দুটি কেন্দ্রের মাধ্যমে টিকাপ্রদানে বেগ পোহাতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ