editor
প্রকাশিত: 4:31 PM, August 3, 2021
নিজস্ব প্রতিবেদক
করোনা আক্রান্ত রোগীদের জন্য সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন হওয়ার পর থেকেই থেমে নেই সিলেট মহানগর যুবলীগের নেতাকর্মীরা। হটলাইনে কল পাওয়ার সাথে সাথেই অক্সিজেন নিয়ে ছুটে চলেছেন করোনা রোগীর বাসায়। আজ (৩ আগস্ট) তৃতীয় দিনে কঠোর লকডাউনে করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় এবং কিছুটা অক্সিজেন সংকটময় হওয়ায় ফ্রি অক্সিজেন সেবা অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।
করোনা আক্রান্ত রোগীর বাসা থেকে হটলাইনে কল পেয়ে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। মঙ্গলবারও নগরীর আম্বরখানাস্থ ফ্রিডম জেনারেল হাসপাতালে মূমূর্ষ রোগী আফজান বিবি কেবিন নং-১১১ ও নগরীর মদিনা মার্কেট পল্লবী আবাসিক এলাকায় বাসা নং-৭৯ এর মূমুর্ষ রোগী নজরুল ইসলামের বাড়িতে ফ্রি অক্সিজেন সেবা পৌছে দিচ্ছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
অক্সিজেন সিল্ডিন্ডার পৌছে দেওয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আল খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে”যারা হাসপাতালে যেতে পারছেন না সেই সব রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সাপোর্ট সেবা শুরু করেছি। করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার নিয়ে রাত-বিরাতে ছুটে চলা কয়েকজনের পক্ষে সহজ কাজ নয় বাংলাদেশের সমাজে। তাই আমরা চাই আমাদের দেখাদেখি অন্যান্যরাও এ ধরনের মহতি কাজে তারা নিজেরাও এগিয়ে আসুক। সংকটময় মুহুর্তে এভাবেই আমরা সকলেই সকলের পাশে থাকবো।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির পর থেকে সিলেট মহানগর যুবলীগ কাজ করে যাচ্ছে। মহামারির শুরু থেকে সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এমনকি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও বিতরণ করা হয়েছে অসহায় মানুষের মাঝে। এ ধারাবাহিকতায় করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের এই সংকটময় মূহুর্তে সিলেট যুবলীগের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার মূমুর্ষ করোনা রোগীদের ঘরে ঘরে পৌছে দিচ্ছি।
সিলেট মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবা পৌছে দিতে এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা আলী হোসেন, এমদাদ হোসেন ইমু, আমিনুল ইসলাম আমিন, আব্দুল কাদির ইমন প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।