editor
প্রকাশিত: 4:34 PM, August 4, 2021
সিলেট শহরের যে কোন প্রান্ত থেকে ফোন পাওয়া মাত্রই ফ্রি অক্সিজেন সেবা দিয়ে চলেছে সিলেট মহানগর যুবলীগ। বুধবার (৪ আগস্ট) সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফোন পাওয়া মাত্রই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বেয়ে পড়েন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বড় বাজারের মরিয়ম বেগম ও রায়নগর রাজবাড়ির এলাকায় হাসি বেগম-কে অক্সিজেন সেবা দিয়েছেন তারা।
অক্সিজেন সেবা প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আল খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে সিলেট মহানগর যুবলীগ সব সময় দেশের যে কোন সংকটময় সময়ে এগিয়ে এসেছে। ইনশাআল্লাহ দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ অনুযায়ী দেশের মানুষের সেবা করে যাবো। শুধু আমাদের একার পক্ষে সকলকে সেবা প্রদান করা সম্ভব নয়, তাই সমাজের বিত্তশালীদেরও দেশের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবা চালুর পর থেকেই অনেক বিভিন্ন জায়গা থেকে আমরা সাড়া পেয়েছি। এরপরও নিজেদের সামর্থ অনুযায়ী ফ্রি অক্সিজেন সেবা দিয়ে চলেছি। আর সিলেট মহানগর যুবলীগ সব সময় মানুষের সাহায্যে কাজ করেছে ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি সবাইকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহ্বান জানান।
অক্সিজেন সেবা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা আলী হোসেন, এমদাদ হোসেন ইমু, আফজল হোসেন, আজাদ উদ্দিন, আমিনুল ইসলাম আমিন, রেজাউল করিম হাসান, মাসুক আহমদ। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।