editor
প্রকাশিত: 4:32 PM, August 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে হাঁটছে। এই উন্নয়ন আর সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর স্বপ্নকে পরিপূর্ণতার দিকে নিয়ে যেতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ স্বাস্থ্য পরিবার, সিলেট বিভাগ-এর উদ্যোগে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল শহিদ সদস্যদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ স্বাস্থ্য পরিবারের আহবায়ক ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান এম. গৌছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে নগরীর চৌহাট্টাস্থ স্বাস্থ্য ভবনে গতকাল শুক্রবার সকালে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট বিভাগীয় পরিষদের যুগ্ম আহবায়ক মো. আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা সুজন বণিক। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন স্বাস্থ্য ভবন মসজিদের ইমাম মাওলানা শোয়াইবুর রহমান এবং গীতা পাঠ করেন প্রকাশ দেবনাথ। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিলেট বিভাগের সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. নূরে আলম শামীম, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিরাজুম মুনির, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাইনুল আহসান, আইএইচটি’র মো. রফিকুল ইসলাম, আবদুল মান্নান, শাহেদ আলী, মো. আবদুল হান্নান সিদ্দিকী, প্রদীপ কুমার দাশ, ফয়েজ আলী সুমন প্রমুখ। স্বাস্থ্য ভবন প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রমের সূচনা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিলেটের নবাগত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়কে অনাড়ম্বর অথচ হৃদয়জ ভালোবাসায় বরণ করা হয়।
সভাপতির বক্তব্যে এম. গৌছ আহমদ চৌধুরী বলেন, আমাদের নবাগত বিভাগীয় পরিচালকের নেতৃত্বে সিলেটের স্বাস্থ্য বিভাগে বিপ্লব সূচিত হবে এবং সেই বিপ্লবের নিবেদিত প্রাণ সৈনিক হবে স্বাস্থ্য পরিবারের সদস্যরা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/আগষ্ট/২০২১/রেদওয়ান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।