editor
প্রকাশিত: 6:11 PM, August 11, 2021
নিজস্ব প্রতিবেদক
কানাইঘাটের আমরপুরের আব্দুর রব অভিযোগ করেছেন জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে তাদের পরিবারের সম্মানহানীর জন্য প্রবাসে থেকে একই এলাকার মো. ফয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুর রব বলেন, আমরপুরের মৃত হাজী আবুল হোসেনের পুত্র সাহাবুদ্দিন গংদের সাথে আমাদের পরিবারের জমি-জমা নিয়ে বিরোধ ও মামলা দীর্ঘদিন ধরে চলছে। এই বিরোধের জের ধরে সাহাবুদ্দিনদের নিকট আত্মীয় একই গ্রামের মৃত আব্দুল হোসেনের পুত্র প্রবাসী মো. ফয়েজ তার ফেইসবুক আইডি থেকে আমাদের পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন করার জন্য মনগড়া নানা অপপ্রচার চালাচ্ছে। ফয়েজ আহমদ গত ১৫ জুলাই তার ফেসবুক আইডিতে লেখে আমরপুর গ্রামে নাকি ডাকাতি সংঘটিত হয়েছিল এবং এ ঘটনায় আমার নাতি বাবুল মিয়ার নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালায়। যা সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক। প্রকৃতপক্ষে ওইদিন আমরপুরে এ ধরনের কোন ডাকাতি সংঘটিত হয়নি। আমাদের পরিবারের সম্মানহানীর উদ্দেশ্যে ভুয়া তথ্য দিয়ে অপপ্রচার করা হচ্ছে।
তিনি বলেন, আমার নাতি বাবুল মিয়া (৩০) দীর্ঘ দিন কাতার ও সৌদি আরব থাকার পর প্রায় আড়াই বছর পূর্বে দেশে আসে। দেশে এসে কিছুদিন স্থানীয় বাজারে ব্যবসা করে। বর্তমানে সে আবারও বিদেশ যাওয়ার জন্য চেষ্টায় রয়েছে। মহামারি করোনা পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। বাবুল মিয়া এলাকায় ক্রীড়াপ্রেমিক ও সংস্কৃতিমনা হিসেবে পরিচিত। গরিব অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থেকে সমাজসেবা করে আসছে। যে কারণে এলাকায় তার অনেক গ্রহনযোগ্যতা রয়েছে। তার এই ভালো অবস্থান অনেকে মেনে নিতে না পেরে তার বিরুদ্ধে এ ধরণের অপপ্রচারে লিপ্ত হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১১/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ